চলতি মাসে ২৬ দিনের ব্যবধানে দেশে আটবার ভূমিকম্প অনুভূত

চলতি মাসে ২৬ দিনের ব্যবধানে দেশে আটবার ভূমিকম্প অনুভূত

চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সর্বশেষ বুধবার রাতের মাঝারি মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও ঘন ঘন ভূকম্পনের ঘটনায় বিশেষজ্ঞরা ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন। […]

বিস্তারিত
১৫% শুল্কহারের ঘোষণা ট্রাম্পের, বাংলাদেশের বাণিজ্যচুক্তির কী হবে

১৫% শুল্কহারের ঘোষণা ট্রাম্পের, বাংলাদেশের বাণিজ্যচুক্তির কী হবে

  অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি করেছে। ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশের ওপর দেশটির পাল্টা শুল্কের হার ১৯ শতাংশ। তবে দুই সপ্তাহ পার না হতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের […]

বিস্তারিত
রমজান ঘিরে বাজারে বেপরোয়া অসাধু চক্র, নাভিশ্বাস ভোক্তাদের

বাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী, নাভিশ্বাস মধ্য ও নিম্নবিত্ত মানুষের

পবিত্র রমজানের শুরুতেই রাজধানীর কাঁচাবাজার থেকে শুরু করে ইফতারসামগ্রীর দোকান—সবখানেই পণ্যমূল্যের ঊর্ধ্বগতি স্পষ্ট। সরবরাহ স্বাভাবিক রাখার সরকারি আশ্বাস থাকলেও বাস্তবে বাজারে দামের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্নবিত্ত মানুষ। গত বছরের তুলনায় এ বছর ইফতারের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে বাজার ঘুরে দেখা গেছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজার […]

বিস্তারিত
দেড় বছরে ১৩০ আইন, ৬০০ নির্বাহী আদেশ জারি

দেড় বছরে ১৩০ আইন, ৬০০ নির্বাহী আদেশ জারি

  দায়িত্ব গ্রহণের পর গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে প্রায় ১৩০টি আইন (নতুন আইন ও সংশোধিত আইন) প্রণয়ন করেছে। এছাড়া ৬০০টিরও বেশি নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যার প্রায় ৮৪ শতাংশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। ফলে বাস্তবভাবে সংস্কারের ছাপ দেখা যাচ্ছে। রোববার অন্তর্বর্তী সরকারের প্রকাশিত সংস্কার তালিকায় (রিফর্মস বুক) এই তথ্যগুলো তুলে ধরা […]

বিস্তারিত
নির্বাচনে রাজনীতির চেয়ে বেশি উত্তপ্ত ভার্চুয়াল জগৎ

ভোটের রাজনীতি যতটা না মাঠে, তার চেয়ে বেশি অনলাইনে

  জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাস্তব রাজনীতির চেয়ে বেশি উত্তপ্ত ভার্চুয়াল জগৎ। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও মিথ্যা বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে গেছে। মহামারি আকার ধারণ করেছে এআই-অপতথ্যের। এমনকি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক শীর্ষ […]

বিস্তারিত

ভারতকে মার্কিন শুল্ক ছাড়, চ্যালেঞ্জে বাংলাদেশের রপ্তানি

  ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গত ২৭ জানুয়ারি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরই যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে শুল্ক কমিয়ে আনায় বাংলাদেশের রপ্তানিকারকদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারতের পণ্যের ওপর মার্কিন বাজারে শুল্ক কমিয়ে ১৮ শতাংশে আনা হয়েছে, আর বাংলাদেশি পণ্যের ওপর কার্যকর শুল্ক এখনো ২০ শতাংশে রয়েছে। দক্ষিণ এশিয়ার দুই প্রধান রপ্তানিকারক দেশের মধ্যে […]

বিস্তারিত
নির্বাচিত সরকারের সামনে যে ৫টি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ

নির্বাচিত সরকারের সামনে যে ৫টি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান মেরামত, কর্মসংস্থান তৈরি, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিরসন, উগ্রপন্থি গোষ্ঠীর উত্থান রোধ এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা মোকাবিলা করা। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যর্পণ এবং জলবায়ু সমস্যার মোকাবিলাও করতে হবে। ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘ক্রাইসিস গ্রুপ’-এর […]

বিস্তারিত

এক মাসের ব্যবধানে ‘মবসন্ত্রাস’ বেড়ে দ্বিগুণ

  জানুয়ারিতে মবসন্ত্রাস বা গণপিটুনির ২৮টি ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এর আগে ডিসেম্বরে এ ধরনের ২৪টি ঘটনায় নিহত হন ১০ জন। অর্থাৎ এক মাসের ব্যবধানে মবসন্ত্রাসে নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। রাজনৈতিক সহিংসতায় ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আহতের সংখ্যা প্রায় দ্বিগুণ। জানুয়ারিতে ৬৪টি নির্বাচনী সহিংসতায় চারজনের মৃত্যু হয়; আহত হন ৫০৯ জন। আর ডিসেম্বরে সাতটি […]

বিস্তারিত

নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ, জানাল জরিপ সংস্থা

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরেকটি জরিপ উঠে এলো। এতে দেখা গেছে, ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান, আর জামায়াতে ইসলামী ও এনসিপি জোটকে ভোট দিতে আগ্রহী ৩১ শতাংশ ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে এসব তথ্য উঠে এসেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল […]

বিস্তারিত

টাইমকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান

  তারেক রহমান বলেছেন, ‘ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় ১২ হাজার মাইল খাল খনন করতে চাই। এ ছাড়া পরিবেশ রক্ষায় বছরে পাঁচ কোটি গাছ লাগানো এবং রাজধানী ঢাকার বায়ুদূষণ কমাতে ৫০টি নতুন সবুজ এলাকা তৈরির পরিকল্পনা রয়েছে।’ টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকারে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও […]

বিস্তারিত