বাজেট ২০২৬-২৭: অভিজাত এলাকায় হবে সাঁড়াশি কর অভিযান

  আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের অভিজাত এলাকায় কর ফাঁকি রোধে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বাড়ি, ফ্ল্যাট, অফিস স্পেস, বিলাসবহুল গাড়ি এবং উচ্চমূল্যের সম্পদের মালিকদের শনাক্ত করতে ডোর-টু-ডোর জরিপ চালানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে এসব এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল, নামিদামি রেস্টুরেন্ট ও […]

বিস্তারিত

বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান

  ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে বিশ্বব্যাপী বাণিজ্যিক তেলের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন, বর্তমানে বিশ্ববাজারে যে পরিমাণ তেলের মজুত রয়েছে, তা দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ চলা সম্ভব। সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থপ্রধানদের বৈঠকে অংশ নিয়ে […]

বিস্তারিত

শেয়ার কেলেঙ্কারি: সাকিবসহ ১৫ জনের নথি জব্দ দুদকের

  প্রায় ২৫৬ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ আসামির বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এসব নথি সংগ্রহ করা হয়েছে। সোমবার (১৮ মে) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে […]

বিস্তারিত

ফেসলেস কর ব্যবস্থা চালু করছে এনবিআর

  রাজস্ব আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি, করদাতাদের হয়রানি কমানো এবং কর ব্যবস্থাকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ভবিষ্যতের কর প্রশাসন হবে সম্পূর্ণ ফেসলেস, স্বয়ংক্রিয় এবং ডিজিটালভিত্তিক; যেখানে করদাতাদের অধিকাংশ সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব হবে। শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-তে আয়োজিত প্রাক-বাজেট […]

বিস্তারিত

সিএনএনের বিশ্লেষণ: হরমুজ প্রণালি নিয়ে শেষ পর্যন্ত পিছু হটবে কে?

  কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের সবচেয়ে কঠিন দিনগুলোতে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ব্যক্তিগতভাবে একটি প্রশ্ন নিয়ে ভেবেছিলেন, তা হলো– কে আগে পিছু হটবে। দিনের পর দিন ওয়াশিংটন ও মস্কো একে অপরকে চাপে রেখেছিল। আবার উভয় পক্ষই সতর্ক ছিল, পিছু হটলে পরে আরও বড় বিপদ ডেকে আনতে পারে। সেই একই যুক্তি এখন হরমুজ প্রণালির ওপর ঝুলছে। সিএনএন […]

বিস্তারিত
বাজেটে ব্যাটারিচালিত রিকশা আসছে করজালে

বাজেটে ব্যাটারিচালিত রিকশা আসছে করজালে

  রাজস্ব আদায় বাড়াতে মরিয়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খুঁজছে নতুন নতুন খাত। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রাইভেটকার, জিপ ও সিএনজি অটোরিকশার মতো ব্যাটারিচালিত রিকশার ওপরও এক হাজার থেকে ৫ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের চিন্তা করছে সংস্থাটি। এছাড়া সিসিভেদে মোটরসাইকেলের ওপরও ২ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপ করা […]

বিস্তারিত
পুলিশ পদক প্রদান স্থগিত হলো যে কারণে

পুলিশ পদক প্রদান স্থগিত হলো যে কারণে

  ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’–এই প্রতিপাদ্য সামনে রেখে আজ রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন। তবে বাহিনীর সবচেয়ে বড় এই আয়োজনের আগমুহূর্তে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ দেয়া ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক […]

বিস্তারিত

অগ্নিকাণ্ডের ছয় মাস পরও নতুন কার্গো গুদাম নেই শাহজালাল বিমানবন্দরে

  দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো নির্মাণ করা হয়নি নতুন কার্গো ওয়্যারহাউজ। ফলে প্রতিদিন শত শত টন আমদানি-রপ্তানির পণ্য খোলা আকাশের নিচে পড়ে থাকছে। বৃষ্টি, তীব্র রোদ ও অপ্রতুল সংরক্ষণ ব্যবস্থার কারণে শিল্পকারখানার কাঁচামাল, ওষুধ শিল্পের তাপমাত্রা-সংবেদনশীল পণ্য, দামী যন্ত্রপাতি ও রপ্তানিযোগ্য পণ্যের […]

বিস্তারিত

পাঁচ বছরে এফডিআইয়ের সাড়ে পাঁচগুণ বিদেশি ঋণ

  ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৭ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে ৪০ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ফলে দেখা যাচ্ছে, বিদেশি বিনিয়োগের তুলনায় ঋণের পরিমাণ ছিল প্রায় সাড়ে পাঁচগুণ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত […]

বিস্তারিত

বন্ধ শিল্প পুনরুদ্ধারে বড় উদ্যোগ, জালিয়াতদের নিষেধাজ্ঞা

  দেশের অর্থনীতিকে গতিশীল করা এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় সচল করার লক্ষ্যে একটি বড় আকারের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আবার উৎপাদন ব্যবস্থায় ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের […]

বিস্তারিত