মালয়েশিয়ায় দুই দিনের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

  মালয়েশিয়ায় দুই দিনের দেশব্যাপী বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ ১ হাজার ৪৩ জন অনিবন্ধিত বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আবাসিক এলাকা ও বিদেশিদের আনাগোনার স্থানগুলোতে পরিচালিত অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন […]

বিস্তারিত

জামিন প্রক্রিয়া স্বচ্ছ করতে ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু আজ

  জামিন প্রক্রিয়া আরো দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে দেশের আরো ১২টি জেলায় ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করছে সরকার। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। জেলাগুলো হলো- টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর। […]

বিস্তারিত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

  ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠোনো ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে […]

বিস্তারিত

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

  দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সমন পরিস্থিতিতে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত […]

বিস্তারিত

জুলাই মাসে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ: বিবিএস

  দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৩২ শতাংশ। আগের মাস জুনে এই হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই খাতেই মূল্যস্ফীতি কমেছে। মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ১৬ শতাংশ, […]

বিস্তারিত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে হবে প্রকাশ্য, ৩৫ বছর পর ফিরছে ইতিহাস

  দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের প্রকাশ্য ভোটের মাধ্যমে এবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে বর্তমান সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত। এবারের নির্বাচনে ১১ দলীয় জোট কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী দিয়েছে। এরই মধ্যে তার পক্ষে […]

বিস্তারিত

‘পুলিশের বিরুদ্ধে অপতথ্য ও গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা’

  সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশকে নিয়ে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি বলেছেন, পুলিশকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যক্তিগত পেজ এবং দেশে-বিদেশে পরিচালিত তথাকথিত নামধারী সাংবাদিকদের বিভিন্ন প্ল্যাটফর্মে মিথ্যা অপতথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১০ আগস্ট) সাংবাদিকদের […]

বিস্তারিত

আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী

  সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়েছে জানিয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দরপত্রে বিদেশি কোম্পানিগুলোকে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে। এ বিষয়ে আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। […]

বিস্তারিত

৪১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রামে তীব্র লোডশেডিং

  জ্বালানি সংকট ও মেরামতকাজের কারণে দেশের ৪১টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। চালু থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর বেশিরভাগই সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। এতে রাজধানীর বাইরের শিল্পাঞ্চলগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ; কোথাও ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার কোথাও একবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে কয়েক ঘণ্টাতেও ফিরছে না। তীব্র গরমের মধ্যে ঘন ঘন […]

বিস্তারিত

ব্যবসা-বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

  ব্যবসা-বিনিয়োগের পরিবেশ সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এ টাস্কফোর্স ব্যবসা সহজীকরণে সংস্কার রোডম্যাপ বাস্তবায়ন, সরকারি বিভিন্ন সংস্থার দীর্ঘসূত্রতা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় আইন, বিধি ও নীতিমালা সংশোধনের উদ্যোগ তদারকি করবে। গতকাল রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিনিয়ন্ত্রণ ও ব্যবসা […]

বিস্তারিত