কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের নতুন গাইডলাইন, মানতে হবে ৮ ধাপ

মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম জারি করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়, যা নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে মালয়েশিয়া সরকার কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ৪০টির বেশি মেডিকেল সেন্টারের তালিকা অনুমোদন দিলে বায়রা ও বিভিন্ন রাজনৈতিক দল একে ‘নতুন সিন্ডিকেট’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায়। বায়রার সাবেক […]

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় শুরু হতে যাচ্ছে। জাতীয় ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন নানা বিষয়ে আলোচনার সম্ভাবনায় এবারের অধিবেশনটি বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। বিরোধী দলের কাছ থেকে সদস্যদের তালিকা পাওয়া মাত্রই কমিটিগুলো […]

বিস্তারিত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশীর মরদেহ দেশে আসছে আজ

সৌদি আরবের রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ আজ দেশে পৌঁছাবে। শনাক্ত হওয়া নয়জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। প্রিয়জনের নিথর দেহ শেষবারের মতো দেখতে অপেক্ষার প্রহর গুণছেন শোকাহত স্বজনেরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৪০) মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। […]

বিস্তারিত

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন নিয়ে সুখবর

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যমান জটিলতাগুলো দ্রুত সমাধান করে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ উদ্দেশ্যে সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের […]

বিস্তারিত

পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০

নেপালের চারিদিকে ধ্বংসস্তূপ। দেশটির রসুয়া জেলার ফ্ল্যাশ ফ্লাডের আতঙ্ক ছড়িয়েছে ভারতের বিহারে। হাই এলার্টে গোটা বিহার। চলছে মাইকিং, মানুষজনকে সতর্ক করা হচ্ছে। ভোতে কোশি নদী হয়ে, ত্রিসুলী ও গণ্ডক নদী ধরে বিহারে প্রবেশ করতে পারে তিব্বতের পানি। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী হাই লেভেল টিম গঠন করে সব সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী নদীর […]

বিস্তারিত

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। বুধবার (২৬ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত […]

বিস্তারিত

লোডশেডিং সমন্বয় করতে সরকারের নতুন উদ্যোগ

জ্বালানি সরবরাহের সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন ব্যাহত হওয়া, সঞ্চালনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সীমাবদ্ধতা এবং বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ায় দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ দেশের অন্যান্য এলাকায় সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। এতে ঢাকার বাইরের শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহক শ্রেণিতে বিদ্যুৎ সরবরাহ […]

বিস্তারিত

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। বুধবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ শোক ও […]

বিস্তারিত

রয়টার্স প্রতিবেদন: মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ভাবনা, বড় কূটনৈতিক পরীক্ষা

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা উদ্যোগ ‘মক্কা চুক্তিতে’ বাংলাদেশের অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। চুক্তিটিতে ঢাকার যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে—পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের এমন ইঙ্গিতের পর কূটনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে ঢাকা তার দীর্ঘদিনের […]

বিস্তারিত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীসহ […]

বিস্তারিত