রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম। শনিবার বেলা ১২টা ২০ মিনিটে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে পারমাণবিক জ্বালানি বহনকারী বিমানটি রাশিয়া থেকে ঢাকায় পৌঁছায়। জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পরমাণু শক্তি কমিশনের […]

বিস্তারিত

মাসে ৬০ শতাংশ রেগুলেটরি ভাতা চায় বিটিআরসি

রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব আদায়ের সাফল্যকে সামনে এনে নিজেদের আর্থিক সুবিধা বাড়িয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরই অংশ হিসেবে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রতি মাসে মূল বেতনের ৬০ শতাংশ হারে ‘রেগুলেটরি ভাতা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ভাতা দাবির পেছনে যুক্তি হিসেবে মূলত বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ছাড়ার পরের একটি আইনি বাধ্যবাধকতাকে […]

বিস্তারিত

আখতারুজ্জামানের মুক্তি দাবি জামায়াত আমীরের

সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার (২ অক্টোবর) এক স্ট্যাটাসে জামায়াত আমীর বলেন, ‘আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি।’ শফিকুর রহমান আখতারুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জামায়াত আমির বলেন, […]

বিস্তারিত

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। তিনটি লরিতে করে প্রথম ইউনিটের জন্য আনা এই জ্বালানি রূপপুরে নেওয়া হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। […]

বিস্তারিত

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। এক বৈঠকের পর এ বিষয়ে সম্মতির কথা জানিয়েছে জোটের নেতারা। পাশাপাশি জ্বালানি রপ্তানিতে নতুন করে কোনো বিধিনিষেধ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। অন্যান্য উৎপাদনকারী দেশকেও একই নীতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে। ফরাসি […]

বিস্তারিত

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের সাত মাস ফুরালেও এখন পর্যন্ত কোনো শান্তির দেখা মিলছে না। বরং ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটিকে কাবু করতে জলে-স্থলে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি আরো জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটির আশপাশের জলসীমায় ২ হাজার মেরিন সেনা পাঠাচ্ছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার সংঘাত আবারও তীব্র হতে পারে বলে আশঙ্কা […]

বিস্তারিত

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ জন, হত্যা ৫২

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৪৯ জন ধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে হত্যা করা হয়েছে ৫২ জন নারী ও কন্যাকে। এছাড়া রহস্যজনক মৃত্যু হয়েছে ৪৫ জনের। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে […]

বিস্তারিত

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদনের কথা বলা হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় […]

বিস্তারিত

তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬.১০ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯৭ কোটি ৪২ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, চলতি অর্থবছরের […]

বিস্তারিত

৩২ জনের বিরুদ্ধে কর ফাঁকির মামলার নির্দেশ এনবিআরের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব গবেষণা ও সুনির্দিষ্ট অডিট তদন্তে কর ফাঁকির ভয়াবহ রূপ উন্মোচিত হয়েছে। কর আদায় ফাঁকি এবং ভুয়া তথ্যপ্রদানের অভিযোগে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, প্রভাবশালী আমলা ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ মোট ৩২ জনের বিরুদ্ধে নজিরবিহীন ফৌজদারি মামলা দায়েরের কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণাধীন বিশেষ তদন্তকারী শাখা ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স […]

বিস্তারিত