চলতি মাসের প্রথম ৬ দিনে এলো ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স

চলতি বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাস আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত […]

বিস্তারিত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাণিজ্য : পণ্য যাচ্ছে কম, আসছে বেশি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমলেও দেশটি থেকে বাংলাদেশের আমদানি দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পণ্য আমদানি বেড়েছে ১১৩ শতাংশের বেশি। নতুন বাণিজ্য চুক্তির প্রভাব, জ্বালানি ও কৃষিপণ্য আমদানি এবং ভবিষ্যতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আমদানি বাণিজ্য আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি বাংলা ট্রিবিউনের এক […]

বিস্তারিত

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে সরকার। এ জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে চুক্তি সই হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এই চুক্তি সই হয়। ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক এ চুক্তি সই অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান […]

বিস্তারিত

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠক আগামীকাল শুক্রবার শেষ হবে। বৈঠকটিতে বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলবে ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নিতে গত মঙ্গলবার নয়াদিল্লির […]

বিস্তারিত

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ২ জন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে। বুধবার (৭ অক্টোবরর) […]

বিস্তারিত

নিউমুরিং টার্মিনালের ইজারা চুক্তি আজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি অবশেষে ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে বন্দরের ১৫ বছরের পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হচ্ছে। ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী কোম্পানি। আজ বেলা তিনটায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি সই হবে। সেখানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা […]

বিস্তারিত

‘সময়ের সঙ্গে সঙ্গে রাজস্ব আদায় বাড়বে এবং লক্ষ্যমাত্রাও পূরণ হবে’

চলতি অর্থবছরের শুরুতে রাজস্ব আদায় কম হলেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব আদায় কার্যক্রম ধীরে ধীরে গতি পাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে রাজস্ব আদায় বাড়বে এবং লক্ষ্যমাত্রাও পূরণ হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী […]

বিস্তারিত

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী ঘোষণার সুপারিশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির লক্ষ্যে কর-সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্পত্তির বিবরণী ঘোষণার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শুল্ক ও কর প্রশাসনের ভেতরে অনিয়ম বন্ধ করা, কর ফাঁকি রোধ করা এবং সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী […]

বিস্তারিত

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

টানা তিন মাস ধরে বেড়ে চলেছে জেট ফুয়েলের দাম। চলতি অক্টোবর মাসে উড়োজাহাজের এই জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল। দাম বাড়ার পর লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সাতে দাঁড়িয়েছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে। আজ রাত ১২টা থেকে নতুন এই মূল্য কার্যকর […]

বিস্তারিত

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩.৭০ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯ দশমিক ১০৪ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮ দশমিক ০০৮ বিলিয়ন ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর এক দিনেই দেশে ১০৯ মিলিয়ন […]

বিস্তারিত