‘সাইবার নিরাপত্তা এজেন্সি হোয়াটসঅ্যাপে সরাসরি রিপোর্ট গ্রহণ করবে’

  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে। ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেইসবুক পেইজে এক পোস্টে এ কথা জানান। তিনি সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট কাল থেকে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন। হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮৩৩২৫৯২ অথবা ইমেইলে notifz@ncsa.gov.bd রিপোর্ট করতে […]

বিস্তারিত

‘হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ’

  গোটা বাংলাদেশ শহীদ শরিফ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে- বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, লাখো মানুষ হাদির কথা শুনতে এসেছে, আমরা […]

বিস্তারিত

কে হতে যাচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি?

  সাতষট্টি বছর বয়স পূর্ণ হওয়ায় সংবিধান অনুসারে অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ২৭ ডিসেম্বর তার কর্মজীবনের শেষ দিন হলেও, ১৪ ডিসেম্বর তিনি বিদায়ী অভিভাষণ দিয়েছেন। যেহেতু ২৭ ডিসেম্বর তার অবকাশকালীন ছুটি, তাই বিচারিক জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে ১৮ ডিসেম্বর। এই পরিস্থিতিতে নতুন প্রধান বিচারপতি নিয়েও আলোচনা হচ্ছে। কে হবেন […]

বিস্তারিত

ওসমান হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করে। জানাজার নামাজ শেষে তাকে দাফনের জন্য জাতীয় কবি […]

বিস্তারিত

তাইওয়ানকে রেকর্ড ডলারের অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১১.১ বিলিয়ন ডলারের (১ হাজার ১১০ কোটি ডলার) অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। গতকাল বুধবার চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মধ্যে থাকা দ্বীপটির জন্য সর্ববৃহৎ মার্কিন অস্ত্র প্যাকেজ ঘোষণা করল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তাইওয়ানের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অস্ত্র বিক্রির দ্বিতীয় বড় ঘটনা এটি। এমন এক সময়ে এ ঘোষণা এলো, […]

বিস্তারিত

ওসমান হাদি হত্যা: দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর

  ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ লোকজন। এ ছাড়া হত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বীর বাহাদুরের বাড়িতে আগুন বান্দরবানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের বাড়িতে আগুন দিয়েছে একদল লোক। আগুনে দুটি গাড়িসহ আসবাব পুড়ে গেছে। গত […]

বিস্তারিত

দুপুর ২টায় শহীদ হাদির জানাজা, মানতে হবে যেসব নির্দেশনা

  রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজা। শহীদ হাদির জানাজা পড়তে আসা ব্যক্তিদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলেছে অন্তর্বর্তী সরকার। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না […]

বিস্তারিত

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার (২০ ডিসেম্বর) দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এর আগে, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ […]

বিস্তারিত

শান্তি রক্ষা মিশনে নিহত সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ ঢাকায় আসছে আজ

সন্ত্রাসী ড্রোন হামলায় সুদানের আবেইতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ ঢাকায় আনা হবে আজ শনিবার। মাতৃভূমিতে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের জানাজা ও দাফন সম্পন্ন হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে […]

বিস্তারিত

ঢাকা ছাড়ছেন জুবাইদা রহমান

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা ত্যাগ করবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত […]

বিস্তারিত