সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, ঢাকায় জানাজা শনিবার

  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির লাশ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে তার লাশ ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিট। শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা হবে। আর […]

বিস্তারিত

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর বিএনপির ভোটের টাইম ফ্রেম নিয়ে দাবির মধ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসতে চলছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠকের পর আগামীকাল শনিবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা এ […]

বিস্তারিত

ব্যাংকের সিনিয়র অফিসার পদের শুক্রবারের লিখিত পরীক্ষা স্থগিত

  ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিনিয়র অফিসার পদের (Job ID-10220) লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা […]

বিস্তারিত

হাদি হত্যা: রাত পেরিয়ে সকালেও শাহবাগে বিক্ষোভকারীরা

  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাত থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় শাহবাগ মোড়ে নানা পেশার মানুষকে অবস্থান করতে দেখা গেছে। ভোরে শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা। এর আগে বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগে অবস্থান নিয়ে […]

বিস্তারিত

আমাদের মাঝে ওসমান হাদি আর নেই

  দেশ-বিদেশের চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৩২ বছর। ওসমান হাদির মৃত্যুর খবরটি প্রথমে জানানো হয় ইনকিলাব মঞ্চের […]

বিস্তারিত

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্টে আন্দোলন নির্মূলে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। প্রসিকিউশন আরো যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে […]

বিস্তারিত

সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না। সংবিধানের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অবসরের আগে আপিল বিভাগে শেষ কর্মদিবসে এ কথা বলেন তিনি। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায়বিচার […]

বিস্তারিত

সবাই ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাদির জন্য দোয়া প্রার্থনা করেন। উপদেষ্টা বলেন, ‘আপনারা সবাই ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন। যদি সবাই দোয়া করেন, হাদি নিশ্চয়ই ফিরে আসবেন। এখন তার জন্য দোয়া […]

বিস্তারিত

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছে সেটা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ […]

বিস্তারিত

দেশের ৪৪% পরিবার ইন্টারনেটের আওতার বাইরে: জরিপ

দেশবাসী দেড় দশকেরও বেশি সময় ধরে ‘ডিজিটাল বাংলাদেশ’ বা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্লোগান শুনে আসছে। সরকারের পক্ষেও ‘অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)’ নামে একটি প্রকল্প চালু রয়েছে, এবং বেসরকারি খাতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবু দেশের ৪৩.৯৮ শতাংশ পরিবার এখনও ইন্টারনেটের বাইরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর জরিপ অনুযায়ী, দেশে ৫৬.২ শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করছে, […]

বিস্তারিত