নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে মঙ্গলবার (১৩ জানুয়ারি) টেলিফোনে কথা বলেন তিনি। আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক ধরনের বন্যা দেখা যাচ্ছে। […]

বিস্তারিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে ব্যাংকগুলো

  ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ উল্লিখিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর ওপর আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে প্রচারণা শুরু করেছে ব্যাংকগুলো। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর প্রতিটি শাখার সামনে এখন সংস্কারের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানো হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর মতিঝিল, দিলকুশা ও পল্টনসহ বিভিন্ন এলাকা […]

বিস্তারিত

ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর ১ লাখের বেশি ভিসা বাতিল

  ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। অভিবাসন ইস্যুতে কড়াকড়ি নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ও […]

বিস্তারিত

মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিল এনবিআর, কমবে দাম

  মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞাপনের বিষয়টি জানায়। এতে বলা হয়েছে, মোবাইল ফোনের মূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে […]

বিস্তারিত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

  সারা দেশে আগামী ৫ দিনের শীত নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা কখনো কমবে আবার কখনো বাড়তে পারে। সেই সঙ্গে কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে […]

বিস্তারিত

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

  রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি […]

বিস্তারিত

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

  চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে বেনাপোল কাস্টম হাউসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১,০১৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের জুলাই–ডিসেম্বর সময়ে বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪,১৩৩ কোটি টাকা, যা থেকে আদায় হয়েছে ৩,১২০ কোটি টাকা। মাসভিত্তিক হিসাবেও রাজস্ব পতনের ছবি স্পষ্ট। জুলাই মাসে লক্ষ্যমাত্রা […]

বিস্তারিত

প্রবাসীদের ই-রিটার্নে রেকর্ড সাড়া

  কর রিটার্ন দাখিল প্রক্রিয়ায় ডিজিটাল সেবার প্রতি ব্যাপক গ্রহণযোগ্যতা ও আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে চলতি করবর্ষে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলে করদাতাদের অংশগ্রহণ অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। সোমবার সন্ধ্যা নাগাদ দেশ-বিদেশে বসবাসকারী মোট প্রায় ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ইতোমধ্যে তাদের রিটার্ন ইলেকট্রনিক পদ্ধতিতে […]

বিস্তারিত

কালো টাকা ঠেকাতে নির্বাচনী মাঠে কড়া নজরদারিতে দুদক

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার প্রভাব, দুর্নীতিবাজদের প্রার্থী হওয়া এবং সম্পদের মিথ্যা হলফনামা দাখিল ঠেকাতে এবার নজিরবিহীনভাবে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচনকে সামনে রেখে ‘আটঘাট বেঁধে’ বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সংস্থাটি, যার মাধ্যমে একদিকে চলমান অনুসন্ধান ও তদন্তের গতি বাড়ানো হবে, অন্যদিকে নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতির অনুপ্রবেশ ঠেকাতে সরাসরি নজরদারি চালানো হবে। […]

বিস্তারিত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন, কার্যকর হচ্ছে চলতি শিক্ষাবর্ষে

  চলতি শিক্ষাবর্ষ থেকেই দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের একটি সংস্কার কার্যকর হতে যাচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও শিক্ষার্থী–বান্ধব একটি নতুন মূল্যায়ন কাঠামো প্রণয়ন করেছে। এই কাঠামোর মূল লক্ষ্য হলো মুখস্থনির্ভর পরীক্ষাভিত্তিক শিক্ষা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা, চিন্তাশক্তি, ভাষা প্রয়োগ ও […]

বিস্তারিত