যুক্তরাষ্ট্রকে এখনই ইরানে হামলা না চালানোর পরামর্শ ইসরাইলের, কেন?

  ইসরাইলি ও আরব কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে আপাতত ইরানে হামলা চালানো স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন। কারণ তারা বিশ্বাস করেন, ইরান হয়তো যথেষ্ট দুর্বল নয় যে মার্কিন আক্রমণের মাধ্যমে বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো সম্ভব হবে। এনবিসি নিউজের বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে নেটওয়ার্কটি বলেছে, ইসরাইলি ও আরব কর্মকর্তারা […]

বিস্তারিত

১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

  জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত একটি বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সকালে হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত অন্য এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের […]

বিস্তারিত

কে কী বলল বিবেচ্য নয়, ভোট ১২ ফেব্রুয়ারিতেই: প্রধান উপদেষ্টা

  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ীই সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা বলেন, ‘কে কী বলল, তা বিবেচ্য নয়। নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে; এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়।’ তিনি আরও বলেন, ‘ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ […]

বিস্তারিত

‘নির্বাচনে দায়িত্বে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য’

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিজিবি’র ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য […]

বিস্তারিত

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযান: বাংলাদেশিসহ আটক ১৫০ অবৈধ অভিবাসী

  মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ অন্তত ১৫০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে নগরীর চৌকিট ও জালান ক্লাং লামা এলাকায় অবৈধ বসবাস ও কর্মসংস্থানের চিত্র উঠে এসেছে। ইমিগ্রেশন সূত্র জানায়, রাজধানীর চৌকিট এলাকায় একটি পুরোনো অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৭৯ অবৈধ অভিবাসীকে আটক করা […]

বিস্তারিত

ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত, দাবি সিবিএস নিউজের

  ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি—প্রায় ২০ হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বুধবার (১৪ জানুয়ারি) জানিয়েছে, বহির্বিশ্বে যে হতাহতের সংখ্যা শোনা যাচ্ছিল, সে তুলনায় প্রকৃত সংখ্যা অনেক বেশি। তারা বলেছে, টেলিফোন লাইনের সংযোগ ধীরে ধীরে সচল হওয়ায় […]

বিস্তারিত

নির্বাচনী সময়ে অন-অ্যারাইভাল ভিসায় কঠোর হচ্ছে সরকার

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদেশি নাগরিকদের আগমন–প্রস্থান ও অবস্থানের ওপর কঠোর নজরদারি আরোপ করছে সরকার। বিশেষ করে অন-অ্যারাইভাল ভিসা (আগমনী ভিসা) ব্যবস্থায় বড় ধরনের কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি নাগরিকরা কেন বাংলাদেশে আসছেন, কে তাদের স্পন্সর করছে, কোথায় থাকবেন এবং কখন ফিরবেন—সবকিছু […]

বিস্তারিত

ইরানে ভূরাজনৈতিক উত্তেজনায় অস্থির বৈশ্বিক তেলের বাজার

  ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে তেলের দামে। গত কয়েক দিনে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় চার ডলার পর্যন্ত বেড়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের রয়টার্স প্রতিবেদনে বলেছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেল ২২ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৬৪.০৯ ডলারে পৌঁছেছে। এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম […]

বিস্তারিত

১১ দলের আসন সমঝোতার ঘোষণা আজ, যৌথ সংবাদ সম্মেলন বিকেলে

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের জোটে আসন সমঝোতা নিয়ে যে অনিশ্চয়তা ও জল্পনা চলছিল, তার অবসান ঘটতে যাচ্ছে আজই। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ একটি যৌথ বৈঠকে বসবেন। ওই বৈঠক শেষে বিকেল বা সন্ধ্যার দিকে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে কোন দল কতটি আসনে নির্বাচন করবে—সে […]

বিস্তারিত

ইরানের বিক্ষোভকারীদের ‘উসকিয়ে’ দিয়ে ট্রাম্পের নতুন বার্তা

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। বিক্ষোভকারী উসকে দিয়ে তিনি বলেছেন, ‘বিক্ষোভ চালিয়ে যান, সহায়তা আসছে’। তবে কী ধরনের সহায়তা, সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান—নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!!! খুনিদের […]

বিস্তারিত