আইএমএফের নতুন ঋণেও থাকছে পুরনো শর্ত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের একটি নতুন ঋণ কর্মসূচি গ্রহণের বিষয়ে গত দুই থেকে তিন মাস ধরে সুনির্দিষ্ট আলোচনা চলছে। এই নতুন প্রস্তাবিত কর্মসূচির আওতায় বাংলাদেশ তিন বছর মেয়াদে প্রায় ৪৫০ কোটি (৪.৫ বিলিয়ন) মার্কিন ডলার ঋণ সহায়তার বিষয়ে প্রাথমিক কথাবার্তা এগিয়ে নিচ্ছে। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের যৌথ বার্ষিক সভার […]

বিস্তারিত

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ৩ হাজার পর্যটক উদ্ধার

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণের ঘটনায় আটকা পড়া প্রায় তিন হাজার পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা স্থানীয় লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার […]

বিস্তারিত

মধ্যপ্রাচ্য থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে এক তীব্র সামরিক উত্তেজনা ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে নীরবে সৈন্য সরাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেনা স্থানান্তরের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকেও অপ্রয়োজনীয় কর্মীদের নিরাপদ স্থানে বা দেশে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে বড় ধরনের […]

বিস্তারিত

বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান : নিক্কেই এশিয়া

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে এই বিশাল বিনিয়োগ প্রবাহ বাংলাদেশে আসবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ […]

বিস্তারিত

ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত

সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সার্বিক নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচলে সাময়িক স্থগিতাদেশ জারি করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’। এই সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট আগামী ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে। অন্যদিকে, ঢাকা-রিয়াদ রুটের সব […]

বিস্তারিত

২৯ অক্টোব রপ্রকাশিত হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে প্রস্তাবিত এই সময়সীমার মধ্যে আগামী ২৯ অক্টোবর ফলাফল প্রকাশ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের […]

বিস্তারিত

যে ১৬ ক্যাটাগরির খাদ্য ব্যবসায় প্রথম নিবন্ধন বিনামূল্যে

স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নতুন নিবন্ধন ও লাইসেন্স ব্যবস্থা চালু করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। নতুন বিধিমালা অনুযায়ী, নির্ধারিত ১৬ ক্যাটাগরির খাদ্য ব্যবসার প্রথমবার নিবন্ধন করতে কোনো ফি দিতে হবে না। তবে বিশেষায়িত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনসহ নির্দিষ্ট কিছু ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক […]

বিস্তারিত

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও জরুরি সতর্কতা

জনপ্রিয় পিএইচপি (PHP) প্রোগ্রামিং প্রযুক্তিতে দুটি অত্যন্ত গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে তীব্র সাইবার হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিকর এই দুটি নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর কোনো প্রকার পরিচয় যাচাই (Authentication) ছাড়াই দূর থেকে বা রিমোটলি সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এর ফলে সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ ছিনতাই, স্পর্শকাতর তথ্য চুরি এবং […]

বিস্তারিত

১ জানুয়ারি থেকে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধভাবে মোবাইল ফোন উৎপাদন, চোরাচালান এবং অনুমোদনহীন বিক্রির কারণে সরকার প্রতিবছর বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব ও বিটিআরসির কমিশন সভার কার্যপত্র অনুযায়ী, এসব অবৈধ কর্মকাণ্ডের ফলে সরকার প্রতিবছর প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। রাজস্ব ফাঁকি রোধ, টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশের সার্বিক নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ […]

বিস্তারিত

‘হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ’

‘হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ’—এমন মন্তব্য করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেফতার ও মাদক উদ্ধারের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া […]

বিস্তারিত