জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র ১১ দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র ১১ দিন। আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে যাবে। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারের সময় শেষ হবে তার দুই দিন আগেই। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার আগেই প্রচার শেষ করতে হবে। সে হিসাবে প্রচারের সময় মাত্র আর ৯ দিন। সে কারণে বিরামহীন প্রচারে ব্যস্ত […]

বিস্তারিত

২০২৪-২৫ অর্থবছর: বৈদেশিক ঋণের দায় ৭৪.৩৪ বিলিয়ন ডলার

  সদ্য বিদায়ী ২০২৪–২৫ অর্থবছর শেষে সরকারি খাতে বৈদেশিক ঋণের দায় বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৩৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রাথমিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে। তবে বিভিন্ন মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে চূড়ান্ত হিসাবে এই ঋণের স্থিতি কিছুটা কমতে বা বাড়তে পারে বলে জানিয়েছেন […]

বিস্তারিত

মিয়ানমারে নির্বাচনকালে বিমান হামলায় ১৭০ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

  মিয়ানমারে দুই মাসব্যাপী ভোটগ্রহণকালীন পরিচালিত ৪ শতাধিক সামরিক বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ভোটগ্রহণকালে আকাশপথে আনুমানিক ৪০৮টি হামলায় ১৭০ […]

বিস্তারিত

রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যে দাম স্থিতিশীল

  রমজানে চাহিদার তুঙ্গে থাকা ছোলা, খেজুর ও মসুর ডালের মজুত স্বাভাবিক থাকায় এবং অতিরিক্ত আমদানির কারণে ব্যবসায়ীদের মতে রমজান মাসে পণ্যের দাম বাড়বে না। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব ধরনের ভোগ্যপণ্যের দাম গত বছরের তুলনায় কম। নতুন আসা মটর ডালের দাম সাম্প্রতিক এক মাসে কিছুটা বেড়েছে, তবে ছোলার […]

বিস্তারিত

গাজায় শত শত ফিলিস্তিনির কবর ধ্বংস করে ইসরাইলি সেনাদের উল্লাস!

  গাজায় একের পর এক কবরস্থান ধ্বংস এবং ফিলিস্তিনিদের মৃতদেহের অবমাননা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরাইলি বাহিনীর এ কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি উত্তর গাজার একটি ফিলিস্তিন কবরস্থান থেকে রণ গিভিলি নামক এক ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনাকে ‘অসাধারণ সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি টেলিভিশনগুলোতে দেখা গেছে, সেই কবরস্থানের ওপর দাঁড়িয়ে […]

বিস্তারিত

বিএনপি পারে দুর্নীতি দমন করতে: তারেক রহমান

  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ‘দেশের পরিবর্তন আনতে হলে দুর্নীতির টুঁটি চেপে ধরতে হবে। এটা করতে পারলে দেশের উন্নয়ন হবে। দুর্নীতিবাজদের বিচার করতে হবে। যে টাকা বিদেশে পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে। বিএনপি পারে দুর্নীতি দমন করতে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৬ বছরে মেগা প্রজেক্টের মাধ্যমে […]

বিস্তারিত

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আলোচনায় প্রস্তুত ইরান’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির মধ্যে ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্ক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের কোনো আপত্তি নেই, কিন্তু হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না। আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের […]

বিস্তারিত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

  বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইট এবং এক্স ও ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের মধ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সতর্কতায় জানানো হয়েছে, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন […]

বিস্তারিত

এনসিটি ইস্যুতে বন্দর শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

  নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)–সংক্রান্ত আদালতের রায় ও সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে অফিস চলাকালীন মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দরের একাধিক কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের মতে, এসব কর্মকাণ্ড দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি অসদাচরণ এবং কর্তৃপক্ষের প্রতি অনানুগত্যের শামিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) দপ্তর থেকে জারি করা এক […]

বিস্তারিত

ট্রাম্পকে এড়িয়ে এগোতে চায় যুক্তরাজ্য-চীন

  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফর বিশেষ গুরুত্ব পেয়েছে। তার এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী আট বছর পর চীনে পা রাখলেন। বৃহস্পতিবার বৈঠকের পর স্টারমার জানিয়েছেন, নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য বেইজিংয়ের সঙ্গে একটি ‘পরিশীলিত সম্পর্ক’ গড়ে তুলতে চান। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব প্রতিষ্ঠায় জোর […]

বিস্তারিত