সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৩৫টি পাবে বিএনপি

সংরক্ষিত নারী আসনে ৫০টির মধ্যে ৩৫টি পাবে বিএনপি

  ক্ষমতাসীন দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নতুন সরকার। এখন অপেক্ষা কবে বসবে সংসদ অধিবেশন। কবেই বা পূরণ হবে সংরক্ষিত ৫০ নারী আসনের কোটা। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যেমন রয়েছে আলোচনা, তেমনি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে কৌতূহল। সবার চোখ এখন সংরক্ষিত নারী আসনে। কোন রাজনৈতিক দল কয়টি আসন পাবে সে […]

বিস্তারিত
রমজানে সপ্তাহের সাত দিনে ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বন্দর

রমজানে সপ্তাহের সাত দিনে ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বন্দর

  পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দরকে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা অপারেশন মোডে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত দুটি কৌশলগত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। […]

বিস্তারিত
হামাস নিরস্ত্র হওয়ার আগে গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না : নেতানিয়াহু

হামাস নিরস্ত্র হওয়ার আগে গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না : নেতানিয়াহু

  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, হামাস নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না। একই সময়ে ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়। গাজা উপত্যকায় দুই বছরের যুদ্ধ বন্ধে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর গঠিত এ বোর্ডের প্রথম বৈঠকে প্রায় দুই ডজন বিশ্বনেতা […]

বিস্তারিত
আদানির সঙ্গে চুক্তির পর্যালোচনায় ৪ মন্ত্রীর বৈঠক

আদানির সঙ্গে চুক্তির পর্যালোচনায় ৪ মন্ত্রীর বৈঠক

  ক্ষমতায় বসার তিন দিনের মাথায় বহুল আলোচিত আদানি চুক্তি পর্যালোচনা করতে বসেছে বিএনপি সরকার। চার মন্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সেখানে চুক্তি বাতিল করার বিষয়ে কয়েকজন মতামত দিলেও বিষয়টি নিয়ে আরো পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে তার দপ্তরে এই বৈঠক হয়। সেখানে […]

বিস্তারিত
ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত, কৃষি কার্ড কবে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত, কৃষি কার্ড কবে

  বিএনপি নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম দুইটি প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের দ্বিতীয় দিনই ফ্যামিলি কার্ড চালুর করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে দ্রুতই কৃষি কার্ডের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড […]

বিস্তারিত
ইরান ঘিরে নজিরবিহীন রণসজ্জা যুক্তরাষ্ট্রের

ইরান ঘিরে নজিরবিহীন রণসজ্জা যুক্তরাষ্ট্রের

  ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর এই অঞ্চলে এটিই দেশটির সবচেয়ে বড় বিমান শক্তি সমাবেশ বলে গতকাল বৃস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ডাটা অনুযায়ী, সম্প্রতি জর্দান ও সৌদি আরবের মার্কিন ঘাঁটিগুলোতে ডজন ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই […]

বিস্তারিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

  উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ২০২৬ সালের পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে। আগামী ১লা মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এসব […]

বিস্তারিত
শিক্ষা খাতে যে তিন অগ্রাধিকারের কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে যে তিন অগ্রাধিকারের কথা জানালেন শিক্ষামন্ত্রী

  শিক্ষা খাতে তিন অগ্রাধিকারের কথা জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেগুলো হলো শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে উপযোগী পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম রিভিউ ও পরিমার্জন এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন। পাশাপাশি ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ ছাড়া ১৮০ দিনের রোডম্যাপের মাধ্যমে কোন পর্যায়ে কিভাবে বাস্তবায়িত হবে তা শিগগিরই […]

বিস্তারিত
ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

  সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, নির্বাচনের আগের দিন এবং ভোটগ্রহণের দিন ধারণ করা সব ফুটেজ […]

বিস্তারিত
আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার

‘আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা’

  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশে জুয়া ও মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন-শৃঙ্খলা […]

বিস্তারিত