হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু আজ

হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু আজ

  হামের প্রাদুর্ভাব বাড়ায় আজ রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। গতকাল শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল […]

বিস্তারিত

নতুন সময়ে অফিস ও ব্যাংক লেনদেন শুরু আজ

  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, আজ রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গতকাল শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। […]

বিস্তারিত

‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

  ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেছেন, যুদ্ধের আরও বিস্তৃতি ঘটলে তার ফল হবে ভয়াবহ এবং পুরো অঞ্চলজুড়ে তীব্র পালটা আঘাত হানা হবে। শনিবার (৪ এপ্রিল) ইরানের সামরিক বাহিনীর এই মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি এ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘যদি আগ্রাসন বৃদ্ধি পায়, তবে […]

বিস্তারিত

শপিংমল ১১টা থেকে ৮টা পর্যন্ত খোলা রাখতে চান ব্যবসায়ীরা

  ঢাকাসহ সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল খোলা ও বন্ধের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় তারা। এই সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হবে বলে জানায় ব্যবসায়ী মালিক সমিতি। শুক্রবার রাতে […]

বিস্তারিত
দেশের ইতিহাসে প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন

দেশের ইতিহাসে প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন

  প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। এ পরিষদের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ ও সংস্কারের অগ্রাধিকার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সরাসরি মতামত দিতে পারবেন। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের […]

বিস্তারিত
এপ্রিল মাসে আসছে একাধিক তাপপ্রবাহ

এপ্রিল মাসে আসছে একাধিক তাপপ্রবাহ

  উষ্ণতম মাস এপ্রিলের শুরুতেই তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাদের তথ্যমতে, যেসব এলাকায় মৃদু তাপপ্রবাহ থাকবে, সেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক […]

বিস্তারিত
কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আগুন লেগে পুড়ে যাওয়া গ্যাসলাইট তৈরির টিনশেড কারখানা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ৪টা ৪৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনে এসব মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের […]

বিস্তারিত

তিন মাস পর বিএনপির নীতিনির্ধারকদের বৈঠক আজ

  প্রায় তিন মাস পর দলের নীতিনির্ধারকদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৯ জানুয়ারি সর্বশেষ দলের […]

বিস্তারিত
মালয়েশিয়া থেকে এলো আরও ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো আরও ৩৪ হাজার টন ডিজেল

  মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে। জাহাজটি রাতেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জানিয়েছে জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। এর আগে শুক্রবার দুপুর ২টায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর […]

বিস্তারিত
১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

  জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর […]

বিস্তারিত