কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী খুন: তদন্তে একাধিক সংস্থা

  কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জোরালো তৎপরতা শুরু হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ ছাড়াও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), গোয়েন্দা পুলিশ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সমন্বিতভাবে ছায়া তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা একযোগে কাজ করায় ঘটনাটি দ্রুত উদঘাটনের আশা প্রকাশ করা […]

বিস্তারিত
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে নতুন শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে নতুন শর্ত দিল ইরান

  বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালি। তবে ইরান যুদ্ধের ফলে সেই প্রণালিটি এখন কার্যত বন্ধ হয়ে আছে। শুরুতে ইরান এটি বন্ধ ঘোষণা করে, এরপর সম্প্রতি এটিকে অবরোধ করেছে যুক্তরাষ্ট্রও। বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় প্রধান একটি অংশ হয়ে উঠেছে হরমুজের নিয়ন্ত্রণ। এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান হরমুজ […]

বিস্তারিত

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলায় নিহত ১৪

  লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৭ জন।  হতাহতদের মধ্যে দুই শিশু এবং দুই নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ চলাকালীন এক ইসরাইলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে তেল আবিব। […]

বিস্তারিত

গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ

  গত তিন বছরে দেশে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে বর্তমানে আরও অনেক কারখানা আর্থিক ঝুঁকিতে রয়েছে বলেও সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএর পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়। […]

বিস্তারিত
সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আশার প্রতিফলন হলো বর্তমান সরকার। গণ-অভ্যুত্থান স্পষ্ট করে দিয়েছে-এ রাষ্ট্রের মালিক এ দেশেরই জনগণ। এ কারণে জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে […]

বিস্তারিত
মালাক্কা প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা ইন্দোনেশিয়ার

ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ মালাক্কা প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই ইঙ্গিত দেন। গত ৮ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, হরমুজ প্রণালি যেমন বিশ্বের জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলে, তেমনি ইন্দোনেশিয়ার প্রণালিগুলোও পূর্ব এশিয়ার প্রায় ৭০ শতাংশ জ্বালানি ও বাণিজ্যের […]

বিস্তারিত
এসএসসি প্রশ্নফাঁসের গুজবে কান না দেয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

এসএসসি প্রশ্নফাঁসের গুজবে কান না দেয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রশ্নফাঁস প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরণের গুজবে সরকার তো বিব্রত […]

বিস্তারিত

দুই মাস গড়ালেও অচল যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা

  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে কূটনৈতিক অগ্রগতির আশা কমে গেছে। দুই মাস ধরে চলা এই সংঘাত বন্ধের আলোচনা থেমে আছে। ইরান ও ওয়াশিংটন- দুই পক্ষের কেউই নিজেদের অবস্থান নমনীয় করার কোনো লক্ষণ দেখাচ্ছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেছেন। এতে […]

বিস্তারিত

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

  খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তার প্রথম সরকারি সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টায় […]

বিস্তারিত

দেশে আবারও বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা

  দেশ আবারও বড় ধরনের জঙ্গি হামলার ঝুঁকির মুখে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, আইন-শৃঙ্খলা বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্য করে বোমা হামলা, আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পর সারা দেশে সতর্কতা জারি […]

বিস্তারিত