‘১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে’

  ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, টিটেনাস ভ্যাকসিন এসেছে ৯০ হাজার। ২৪ দিনের মধ্যে এই ভ্যাকসিন দেশে এনে রেকর্ড করেছে সরকার। বুধবার এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিস্তারিত

মমতার গুরুতর অভিযোগ, জবাবে নির্বাচন কমিশন যা বলল

  পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। তবে তৃণমূল কংগ্রেস প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেননি। বরং তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশনের যোগসাজশে বিজেপি তাদের অন্তত একশটি আসন ছিনিয়ে নিয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল। তিনি জানান, ভোট গণনা সম্পূর্ণ নিয়মতান্ত্রিক […]

বিস্তারিত

‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না’

  প্রাণঘাতী শক্তি প্রয়োগের মার্কিন হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর করে বশীভূত করা সম্ভব নয়।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান […]

বিস্তারিত

পাঁচ বছরে এফডিআইয়ের সাড়ে পাঁচগুণ বিদেশি ঋণ

  ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৭ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে ৪০ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ফলে দেখা যাচ্ছে, বিদেশি বিনিয়োগের তুলনায় ঋণের পরিমাণ ছিল প্রায় সাড়ে পাঁচগুণ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত […]

বিস্তারিত

বন্ধ শিল্প পুনরুদ্ধারে বড় উদ্যোগ, জালিয়াতদের নিষেধাজ্ঞা

  দেশের অর্থনীতিকে গতিশীল করা এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় সচল করার লক্ষ্যে একটি বড় আকারের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আবার উৎপাদন ব্যবস্থায় ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের […]

বিস্তারিত

এপ্রিল মাসে গণপিটুনি ও মবের ঘটনায় ২২ জন নিহত

  গত এপ্রিল মাসে সারাদেশে গণপিটুনি ও মব সহিংসতার ৪৪টি ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় মোট ৫৩৩ জন আহত হন। পাশাপাশি ৪০টি ঘটনায় কমপক্ষে ৭৫ জন সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) মঙ্গলবার প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য […]

বিস্তারিত

অনুমোদন হয়নি শিক্ষকদের বদলির নীতিমালা, ফের অনিশ্চয়তা

  বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালার ফাইল অনুমোদন ছাড়াই ফেরত পাঠিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। ফলে শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, বদলি সফটওয়্যার উদ্বোধন নিয়ে ডাকা সভার পর সংশোধিত হতে যাওয়া শিক্ষকদের বদলি নীতিমালার ফাইল অনুমোদনের জন্য […]

বিস্তারিত

বিধানসভা নির্বাচন: যে পাঁচ কারণে পশ্চিমবঙ্গে বিজেপি ভূমিধস জয় পেয়েছে

  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে চলেছে। টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর বড় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রথমবারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, বিজেপি ২০৬টি আসনে জয় পাচ্ছে। অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের চেয়ে অনেক বেশি […]

বিস্তারিত

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন: কৃষকের সার ও পানি সমস্যার সমাধান চান ডিসিরা

  সার ও পানি সমস্যার সমাধান চেয়েছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। ডিসি সম্মেলনে তারা বলেছেন, উৎপাদন করতে গিয়ে পানি ও সার পেতে বেগ পেতে হয় কৃষকদের। নিয়োগকৃত নির্দিষ্ট ডিলার না থাকাসহ বিক্রয়কর্মীরা ইচ্ছামাফিক সারের দাম নির্ধারণ করায় খেসারত দিতে হয় কৃষকদের। মাঠ পর্যায়ে কৃষক বিপদে পড়েন। এছাড়া সেচের জন্য পর্যাপ্ত ডিজেল ও বিদ্যুৎ পান না তারা। […]

বিস্তারিত

আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন হয়েছে

  পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আনন্দবাজার পত্রিকার একটি বিশ্লেষণে মোট আটটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে, যেগুলো তৃণমূলের দুর্বলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। ১. প্রতিষ্ঠান বা ক্ষমতার বিরোধিতা একটানা ১৫ বছর সরকারে থাকা একটি দলের বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই প্রতিষ্ঠান বা […]

বিস্তারিত