মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

  শুরু হয়েছে ১৪৪৭ হিজরির পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আজ ৮ জিলহজ, লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনার তাঁবুনগরী। হজের নিয়ম অনুযায়ী, আজ পুরোদিন এবং রাত মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহর মেহমানরা। আকুল আকুতি আর মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণের মধ্য দিয়ে মক্কার ঐতিহাসিক মিনা প্রান্তরে সমবেত হয়েছেন বিশ্ব মুসলিম। […]

বিস্তারিত

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উলটে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে […]

বিস্তারিত

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট কবে, জানালেন তদন্ত কর্মকর্তা

  মিরপুরের পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় রোববার (২৪ মে) চার্জশিট দাখিল করা হতে পারে। এ মামলার ডিএনএ পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ। অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ জানান, তিনি চার্জশিট প্রস্তুত করছেন এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে

  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ও হস্তান্তরের বিষয়টি কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে […]

বিস্তারিত

বর্তমান ঠিকাদার দিয়ে আরও ৬ মাস চলবে চট্টগ্রাম নিউমুরিং টার্মিনাল

  বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বর্তমান ঠিকাদারকে আরও ছয় মাস দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং সার আমদানির কয়েকটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ […]

বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ইসি

  চলতি বছরের শেষদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা এবং আচরণ বিধিমালায় সংশোধন আনছে তারা। প্রতীক তালিকায়ও রদবদল আনা হচ্ছে। বিধিমালায় প্রস্তাবিত সংশোধনীর মধ্যে প্রার্থীর জামানতের পরিমাণ বৃদ্ধি এবং স্বতন্ত্র প্রার্থীর জন্য ভোটারের স্বাক্ষর সংগ্রহের বিধান বাতিলসহ বেশ কয়েকটি বিষয় আছে। এ ছাড়া আগেই […]

বিস্তারিত

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

  বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা ফের চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে ৬০ হাজার কোটি টাকার পুনরর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে দেশে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি […]

বিস্তারিত

নিলামে আরও ৬ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

  নিলামের মাধ্যমে আরও ৬০ মিলিয়ন বা ৬ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৬ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। আর চলতি মে মাসে মোট […]

বিস্তারিত

ইরান যুদ্ধবিরতি চুক্তি প্রায় সম্পন্ন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) ‘প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে’। এমন খবরই প্রকাশ করেছে আল জাজিরা। শনিবার (২৩ মে) ট্রাম্প জানান, এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি বলেন, এটি এখনো ‘চূড়ান্ত অনুমোদনের’ অপেক্ষায় রয়েছে, […]

বিস্তারিত

বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

  বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা সামাল দিতে বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এই অর্থায়ন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের চাহিদা পূরণে বাংলাদেশ আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে […]

বিস্তারিত