শান্তিরক্ষীদের সম্মান, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

  ৪ হাজারেরও বেশি বাংলাদেশিসহ বিশ্বব্যাপী দায়িত্ব পালনরত ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষীকে সম্মান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বৈশ্বিক শান্তির সেবায় জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব সংস্থাটি। প্রতি বছর ২৯ মে পালিত জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে অস্থির সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত শান্তিরক্ষীদের নিষ্ঠা, সাহস ও আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় শুক্রবার (২৯ […]

বিস্তারিত

যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

  ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৯ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশংসা করেন তিনি। ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের সার্বিক অবস্থা […]

বিস্তারিত

সাংবাদিকদের বিদেশে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী

  সাংবাদিকদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণ এবং বিদেশ সফরের সুযোগ সৃষ্টির জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য আগামী সপ্তাহ থেকেই উদ্যোগ নেওয়া হবে এবং লন্ডনের বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিজ্ঞতার আলোকে বিদেশে প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়ে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গেও কথা হয়েছে। […]

বিস্তারিত

ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং হরমুজ প্রণালি উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। শুক্রবার (২৯ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের শর্ত অনুযায়ী, ইরানকে কখনই […]

বিস্তারিত

‘৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ ও ডেঙ্গু প্রতিরোধ, না হলে ব্যবস্থা’

  প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ঢাকা উত্তর ও দক্ষিণ […]

বিস্তারিত

‘চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের’

  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কুরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী খাতে পরিণত করা সরকারের লক্ষ্য। তিনি বলেন, জুলাই মাসের মধ্যে চামড়া খাতের উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হবে। শুক্রবার […]

বিস্তারিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

  আজ শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া […]

বিস্তারিত

কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

  দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়াশিল্প এখন খাদের কিনারে। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ আবর্তিত হতো, তা এখন পঙ্গুত্বের পর্যায়ে। তীব্র মূলধন সংকটের সঙ্গে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্মসহ নানা কারণে দেশের অন্যতম প্রধান এই জাতীয় সম্পদ রক্ষায় ঈদের দুই দিন আগেও নেই কোনো হাঁকডাক। কুরবানির চামড়া নিয়ে ধারাবাহিক বিপর্যয়ের কারণে ন্যায্যমূল্য […]

বিস্তারিত

শান্তিচুক্তির ৩০ দিন পর হরমুজ খুলে দেবে ইরান

  যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। জাপানের সংবাদপত্র নিক্কেই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরান হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণের কাজ শুরু করবে। এই নির্দিষ্ট […]

বিস্তারিত

ইরানে ফের হামলা করল যুক্তরাষ্ট্র

  ইরানে আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে চেষ্টা করা নৌযানগুলোকে টার্গেট করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতির বরাতে বলা হয়, এই হামলাগুলো ‘আত্মরক্ষার উদ্দেশ্যে’ চালানো হয়েছে এবং ‘ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের সেনাদের সুরক্ষিত রাখতেই’ […]

বিস্তারিত