সিএনজি স্টেশন, শিল্প-কারখানা আবাসিকে তীব্র গ্যাসসংকট

  মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশে তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি খাতে গ্যাসচাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়েছে। ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার কার্যক্রমও। সিএনজি স্টেশনে গ্যাস না পেয়ে […]

বিস্তারিত

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৪৭ বিলিয়ন ডলার

  দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ২২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ […]

বিস্তারিত

‘তেহরানকে রপ্তানি থেকে আটকানো হলে গোটা অঞ্চলে তেল বিক্রি বন্ধ’

  ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বা অন্য কারও কারণে তেহরান যদি তেল রপ্তানি করতে না পারে, তবে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের কোনো দেশই তেল রপ্তানি করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার)  এই ‘সবাই অথবা কেউ না’ নীতি সুস্পষ্ট করেন। গালিবাফ বলেন, […]

বিস্তারিত

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

  ‎জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে মোট ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা সরকারি অর্থায়ন এবং ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে আসবে। বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে […]

বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য কারা, জানাল ইসি

  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্যতার তালিকা আরো বিস্তৃত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রস্তাব অনুযায়ী, ঋণখেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমি করসহ বিভিন্ন সরকারি সেবার বিলখেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এবং দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির […]

বিস্তারিত

ই-রিটার্ন চালু: জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫% কর রেয়াত

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে। বুধবার (২২ জুলাই) থেকে এ সেবা চালু হওয়ার পাশাপাশি দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে নতুন করবর্ষে করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করতে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে […]

বিস্তারিত

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ইসির

  ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর প্রত্যেক নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নবায়ন ও এনআইডি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য, আবেদন প্রক্রিয়া এবং ফিও নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। […]

বিস্তারিত

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের নতুন দায়িত্বে সেতুমন্ত্রী

  জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথসভাপতির দায়িত্ব পালন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহি জোরদারের আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন […]

বিস্তারিত

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

  ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিখোঁজ থাকা তৃতীয় মার্কিন সেনাসদস্যও মারা গেছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। পেন্টাগন জানিয়েছে, নিহত বলে ধারণা করা ওই সেনাসদস্য হলেন নিউইয়র্কের ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল এস র‍্যাম্পারস্যাড। জর্দানের একটি মার্কিন […]

বিস্তারিত

দেশে ফের বাড়ল সোনার দাম

  দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা […]

বিস্তারিত