জনগণের আস্থা অর্জনে সততা ও পেশাদারির তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবনিযুক্ত পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের (এসআই) সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে সব শ্রেণি-পেশার মানুষের আইনি সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। জনগণের পাশে থেকে সেবা প্রদানের মাধ্যমে নিজেদের সত্যিকার অর্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। […]

বিস্তারিত

‘উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে’

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনটিকে নির্বাচন কমিশন কোনোভাবেই সাধারণ বা ছোট কোনো নির্বাচন হিসেবে দেখছে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপনির্বাচনটিকেও সমান গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে পরিচালনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর নির্বাচনী আইন-শৃঙ্খলা সমন্বয় সেল সরাসরি পর্যবেক্ষণ […]

বিস্তারিত

সরকারি চুক্তিভিত্তিক চাকরিতে নতুন বেতন নির্ধারণ প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা নির্ধারণ এবং পুনর্নির্ধারণের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। চুক্তিভিত্তিক নিয়োজিত এসব জনবলের বেতন-ভাতা কীভাবে নির্ধারণ করা হবে, তা স্পষ্ট করে একটি নতুন ও যুগোপযোগী প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়। নতুন এই নীতিমালায় ২০২৬ […]

বিস্তারিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকাল ৪টা পর্যন্ত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকাল ৪টা পর্যন্ত

জাতীয় নির্বাচনের মাত্র ৮ মাস পর আবারও ভোটগ্রহণ শুরু হয়েছ ঠাকুরগাঁও-১ আসনে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছ; যা বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিএনপি, জামায়াতসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপনির্বাচনে। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শেষ হয়েছে সব […]

বিস্তারিত

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন শিল্প; বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। একইসাথে তিনি স্পষ্ট করেছেন, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বুধবার (২৮ অক্টোবর) ঢাকায় বাণিজ্য […]

বিস্তারিত

আট অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে […]

বিস্তারিত

পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতাকে শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর ও বড় পরিসরের বিনিয়োগ অংশীদারত্বে রূপান্তর করতে ৫টি অগ্রাধিকার খাত নির্দিষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে জাপানের রাজধানী টোকিওর জেটরো হলে অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম সংলাপে মূল বক্তৃতার সময় তিনি জাপানি বিনিয়োগকারীদের প্রতি এই আহ্বান জানান। পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব […]

বিস্তারিত

হুথিদের হামলা: সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২,৬৩৬ যাত্রী

মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অব্যাহত হামলা ও নিরাপত্তাজনিত চরম ঝুঁকির কারণে ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং গুরুত্বপূর্ণ শহর দাম্মাগামী মোট ১৫৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে আকস্মিক এই বিপাকে পড়ে চরম আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন ২২ হাজার […]

বিস্তারিত

সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভারের কার্যক্রম বন্ধ

বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় দেশের নাগরিকদের অতি গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি (NID) সার্ভারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হঠাৎ করে এই সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ নাগরিক ও বিভিন্ন আর্থিক বা সেবাধর্মী প্রতিষ্ঠান সাময়িক ভোগান্তির মুখে […]

বিস্তারিত

‘লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার’

লুটপাট করে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) উদ্যোগে কসবা-আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতালের কার্যক্রম উদ্বোধন […]

বিস্তারিত