নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে মঙ্গলবার (১৩ জানুয়ারি) টেলিফোনে কথা বলেন তিনি। আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক ধরনের বন্যা দেখা যাচ্ছে। […]

বিস্তারিত

প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব

  বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়, স্কাইডাইভিং বা প্যারাসুট জাম্পের সময় একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা তুলে ধরার মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড হয়েছে। ৫৪তম […]

বিস্তারিত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

  সারা দেশে আগামী ৫ দিনের শীত নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা কখনো কমবে আবার কখনো বাড়তে পারে। সেই সঙ্গে কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে […]

বিস্তারিত

কালো টাকা ঠেকাতে নির্বাচনী মাঠে কড়া নজরদারিতে দুদক

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার প্রভাব, দুর্নীতিবাজদের প্রার্থী হওয়া এবং সম্পদের মিথ্যা হলফনামা দাখিল ঠেকাতে এবার নজিরবিহীনভাবে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচনকে সামনে রেখে ‘আটঘাট বেঁধে’ বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সংস্থাটি, যার মাধ্যমে একদিকে চলমান অনুসন্ধান ও তদন্তের গতি বাড়ানো হবে, অন্যদিকে নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতির অনুপ্রবেশ ঠেকাতে সরাসরি নজরদারি চালানো হবে। […]

বিস্তারিত

‘নির্বাচন ডাকাতি যেন আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে’

  নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণ করার পর এসব কথা বলেন তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় […]

বিস্তারিত

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব […]

বিস্তারিত

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

  গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য। সচেতনতা সৃষ্টির অংশ হিসাবে রোববার (১১ জানুয়ারি) বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন। এতে গণভোট বিষয়ে […]

বিস্তারিত

নির্বাচন-পরবর্তী কর্মসূচি জানালেন প্রধান উপদেষ্টা

  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন-পরবর্তী সময়ে তিনি তিনটি নির্দিষ্ট খাতে কাজ করার পরিকল্পনা নিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে […]

বিস্তারিত

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তথ্য ইসিতে পাঠানোর নির্দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠান এবং নির্বাচন পূর্ব অনিয়ম রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল কর্তৃক গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে এ কথা বলা হয়েছে। এতে […]

বিস্তারিত

সুষ্ঠু নির্বাচনের কঠিন চ্যালেঞ্জ

  আর এক মাস পর, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে একটি জাতীয় গণভোটও। এই যুগপৎ আয়োজন দেশের নির্বাচনী ইতিহাসে নতুন মাত্রা যোগ করলেও নির্বাচন কমিশনের সামনে তৈরি করেছে বড় ধরনের কিছু কারিগরি ও প্রশাসনিক চ্যালেঞ্জ। নির্বাচনী প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ এবং আইন-শৃঙ্খলা […]

বিস্তারিত