উদ্বেগজনক হারে বাড়ছে বেওয়ারিশ লাশ উদ্ধার; রাজধানীতে এক বছরে মিলেছে ৬৪৩

  রাজধানী ঢাকায় অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের সংখ্যা ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। ২০২৫ সালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া মোট ৬৪৩টি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন ও দাহ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র ও আঞ্জুমান মুফিদুল ইসলামের তথ্য অনুযায়ী, এর মধ্যে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে ৪৬১ জনের লাশ এবং জুরাইন কবরস্থানে ১৭৫ জনের লাশ। অন্য ধর্মাবলম্বী […]

বিস্তারিত

নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, প্রতিবেদন জমা ২১ জানুয়ারি

  সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বেতন কমিশন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে নতুন বেতনকাঠামো প্রতিবেদন দাখিল করবে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। কমিশন চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, […]

বিস্তারিত

অনলাইন জুয়া: বর্তমান সময়ের নীরব ঘাতক

  তরুণ ও যুব সমাজে নেশাজাতীয় দ্রব্য গ্রহণের আসক্তির পাশাপাশি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে সময়ের নীরব ঘাতক—অনলাইন জুয়া। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এর বিস্তার এখন মহামারির রূপ নিয়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এই জুয়ার থাবা সমাজের প্রায় সব স্তরে ছড়িয়ে পড়েছে। অথচ এই ভয়াবহ সামাজিক ব্যাধি প্রতিরোধে সরকারি ও […]

বিস্তারিত

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন

  জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের জুলাই গণ-অভ্যুত্থানকারীদের কাছে প্রতিশ্রুতি ছিল, […]

বিস্তারিত

নির্বাচনী ব্যয় আরও ১ হাজার কোটি টাকা বাড়ল

  দেশে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তুতির কারণে নির্বাচনী খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তবে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় প্রচার, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমের পরিধি বৃদ্ধি পেয়েছে। তাই সংশোধিত বাজেটে আরও এক হাজার ৭০ […]

বিস্তারিত

ইসিতে পঞ্চম দিনে আরও ৭৩ আপিল মঞ্জুর

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গতকাল বুধবার পঞ্চম দিনে আরো ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এদিন সন্ধ্যায় সাংবাদিকদের জানান, পঞ্চম দিনে মোট ১০০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। […]

বিস্তারিত

কে কী বলল বিবেচ্য নয়, ভোট ১২ ফেব্রুয়ারিতেই: প্রধান উপদেষ্টা

  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ীই সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা বলেন, ‘কে কী বলল, তা বিবেচ্য নয়। নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে; এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়।’ তিনি আরও বলেন, ‘ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ […]

বিস্তারিত

‘নির্বাচনে দায়িত্বে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য’

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিজিবি’র ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য […]

বিস্তারিত

নির্বাচনী সময়ে অন-অ্যারাইভাল ভিসায় কঠোর হচ্ছে সরকার

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদেশি নাগরিকদের আগমন–প্রস্থান ও অবস্থানের ওপর কঠোর নজরদারি আরোপ করছে সরকার। বিশেষ করে অন-অ্যারাইভাল ভিসা (আগমনী ভিসা) ব্যবস্থায় বড় ধরনের কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি নাগরিকরা কেন বাংলাদেশে আসছেন, কে তাদের স্পন্সর করছে, কোথায় থাকবেন এবং কখন ফিরবেন—সবকিছু […]

বিস্তারিত

জাতীয় সংসদ নির্বাচন: পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক

  ভোটের দিন ঘনিয়ে আসার আগেই পোস্টাল ব্যালট ব্যবস্থা ঘিরে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও অভিযোগের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া এই নতুন ব্যবস্থা নিয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, একটি […]

বিস্তারিত