প্রতীক বরাদ্দ আজ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়েছে। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা হয়েছে, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক […]

বিস্তারিত

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ জানুয়ারির পর

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করে নির্বাচন কমিশন (ইসি)। এই পোস্টাল ব্যালটে আগামী ২১ জানুয়ারির পর থেকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা। সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসি। […]

বিস্তারিত

আজ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

  আজ ২০ জানুয়ারি মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিনেই নির্বাচনের চূড়ান্ত বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তাঁদের। এ ছাড়া জোটসংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না। আগামীকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন […]

বিস্তারিত

বাংলাদেশে পুনরায় চালু হলো অন অ্যারাইভাল ভিসা

  নির্বাচনকে কেন্দ্র করে জারি করা অন অ্যারাইভাল ভিসার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগের নিয়মেই এখন অন অ্যারাইভাল ভিসা দেবে বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রণালয় থেকে সব দেশে বাংলাদেশ মিশনকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা […]

বিস্তারিত

‘হ্যাঁ’ ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

  ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচনে গণভোটেও অংশ নিন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশামতো গড়ে তোলার জন্য ‘হ্যাঁ’-তে সিল দিন। নতুন […]

বিস্তারিত

রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি আনোয়ারুল

  রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। ইসি আনোয়ারুল বলেন, বড় দল, ছোট দল বলতে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান। সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে […]

বিস্তারিত

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

  পে স্কেল বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘পে স্কেল বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে, এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।’ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। উপদেষ্টা বলেন, ‘পে স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ […]

বিস্তারিত

প্রেস উইং: ২০২৫ সালে ৭১ ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ

২০২৫ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭১টি ঘটনায় ‘সাম্প্রদায়িক উপাদান’ পেয়েছে পুলিশ। এসব তথ্য যাচাইকৃত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), জেনারেল ডায়েরি (জিডি), চার্জশিট এবং সারা দেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে পাওয়া গেছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরে পুলিশের নথি পর্যালোচনায় […]

বিস্তারিত

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

  ৩১ জানুয়ারি মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র সমর্পণ করার নির্দেশ দিয়েছে সরকার। রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবেদা আফসারী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিকটস্থ থানায় বৈধ অস্ত্র সমর্পণ করতে […]

বিস্তারিত

কারাগারে ভোটাধিকার, নিবন্ধনে অনাগ্রহ বন্দীর সংখ্যা বেশি

  দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে বন্দিদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এই উদ্যোগের পরও বন্দিদের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধনের আগ্রহ আশানুরূপ হয়নি। কারা-সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে মোট বন্দির সংখ্যা ৮৪ হাজার ৪০০ […]

বিস্তারিত