নির্বাচন উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা সমন্বয়’ সেল গঠন

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সেল গঠনের তথ্য জানানো হয়েছে। ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। উক্ত সেলে জরুরি যোগাযোগের জন্য […]

বিস্তারিত

২৯তম বিসিএসে জালিয়াতি: ২১ জনের নামে দুদকের মামলা

  মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে ছয়জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (২১ জানুয়ারি) সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ২৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় […]

বিস্তারিত

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য এক সূত্র। যার মধ্যে ৭ জন সদস্য (এমইপি বা ইউরোপীয় সংসদ সদস্য) অন্তর্ভুক্ত থাকবেন। নির্ভরযোগ্য সূত্রমতে, এই ৭ জন এমইপি আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন এবং ইইউর মূল পর্যবেক্ষক মিশনের সহায়তা নিয়ে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। আগামী […]

বিস্তারিত

নির্বাচনি জনসভা ও প্রচারণার নিয়মে সংশোধনী এনেছে ইসি

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি আচরণবিধিতে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১(খ) ধারার ক্ষমতাবলে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বেশ কিছু ধারা ও উপ-বিধিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত এই বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। বিদ্যমান বিধিমালার বিধি ৪-এর উপ-বিধি (৩) সংশোধন করে […]

বিস্তারিত

বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা

  নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত। প্রথম ধাপে মূল বেতন সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা আর সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে মূল বেতন ২০ হাজার টাকার সুপারিশ করা হচ্ছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে ২০তম ধাপে […]

বিস্তারিত

আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা করবেন এসব প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, সভা-সমাবেশ ও পথসভার মাধ্যমে নির্বাচনী মাঠ গরম করবেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের […]

বিস্তারিত

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

নবম জাতীয় পে স্কেল নিয়ে আজ বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত সভা করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। আজ দুপুর ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো ভবনের সম্মেলন কক্ষে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে। এ উপলক্ষে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। […]

বিস্তারিত

যে ২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে অর্থ বিভাগের অনুমোদন লাগবে

  সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ২৬টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। নতুন এই আর্থিক ক্ষমতা আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া, অর্থ বিভাগ […]

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে দুই হাজার প্রার্থী

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৯৬৭ প্রার্থী (ইসির প্রাথমিক হিসাব)। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার ৩০৫ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিএনপির বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত তাদের কয়েকজন নির্বাচন থেকে সরে গেছেন। ১০ দলীয় জোটের […]

বিস্তারিত

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

  নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই। ভারতের প্রধান দূতাবাস বা হাইকমিশন ঢাকায়। এছাড়া সহকারী হাইকমিশনগুলো রয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে। সবগুলো মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের […]

বিস্তারিত