ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: ওবামা

  ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি সংঘাত শুরুর আগের চেয়েও শোচনীয় বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার (১৯ জুন) শিকাগোতে ওবামা প্রেসিডেনশিয়াল সেন্টার উদ্বোধনের প্রাক্কালে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। ওবামা বলেন, যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে, সামরিক বাহিনীর ওপর প্রবল চাপ […]

বিস্তারিত

‘চুক্তির প্রতিশ্রুতি রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে’

  চুক্তির প্রথম ধারা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার অভিযোগ তুলে ওয়াশিংটনকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। চুক্তির প্রথম ধারায় উভয় পক্ষ সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার […]

বিস্তারিত

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের ওপর হামলা অব্যাহত ইসরাইলের

  ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার (১৯ জুন) মধ্যরাত থেকে শুরু হওয়া হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ৯৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা […]

বিস্তারিত

চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

  ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে কঠোর অবরোধ পুনর্বহাল করতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ব্রাসেলসে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে […]

বিস্তারিত

সমঝোতা চুক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের লাভ অনেক বেশি

  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া প্রাথমিক সমঝোতা চুক্তিতে ওয়াশিংটনের চেয়ে তেহরানের লাভ অনেক বেশি হয়েছে বলে মনে করছেন মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক বিশ্লেষক হার্লান উলম্যান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে এই ৬০ […]

বিস্তারিত

জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের

  ফ্রান্সের এভিয়ান-লে-বেঁস শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের শেষ দিনে বিশ্বনেতারা লেবাননে অবিলম্বে ও শক্তিশালী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তিকে স্বাগত জানানোর পাশাপাশি নেতারা এই দাবি তোলেন। মূলত ইরান ও লেবাননে সাত হাজারেরও বেশি মানুষের প্রাণহানির পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এই চুক্তিকে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে […]

বিস্তারিত

সমঝোতা স্মারকে কে বেশি সুবিধা পেল – ইরান নাকি যুক্তরাষ্ট্র?

  যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে। […]

বিস্তারিত

চুক্তি সইয়ের সময় যা বললেন ট্রাম্প

দীর্ঘ দেন দরবারের পর অবশেষে ইরান যুদ্ধ বন্ধে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৭ জুন) রাতে ফ্রান্সের প্যারিসের কাছে প্যালেস অব ভার্সাইয়ে এক নৈশভোজ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই চুক্তিপত্রে সই করেন। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে সইয়ের সময় দীর্ঘ ও জটিল আলোচনার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি সহজ ছিল না।’ […]

বিস্তারিত

লেবাননে ইসরায়েলের হামলা, ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

  লেবাননে বারবার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ ধরনের হামলা অব্যাহত থাকলে “কঠোর জবাব” দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরানের এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন […]

বিস্তারিত

ব্লুমবার্গের প্রতিবেদন: ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ইরানকে ঘিরে ওয়াশিংটনের নতুন কূটনৈতিক সমঝোতা সেই হিসাব উল্টে দিয়েছে। ইসরায়েলের বড় অংশের জনমত ও রাজনৈতিক মহল এই চুক্তির বিরোধিতা করায় নেতানিয়াহু একদিকে যেমন জনপ্রিয়তা হারাচ্ছেন, অন্যদিকে ট্রাম্পের ওপর অতিনির্ভরশীলতার অভিযোগও জোরালো হচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে […]

বিস্তারিত