বুধবার ব্যাংক বন্ধ থাকবে

  ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না। একই কারণে দেশের প্রধান দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—ও বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বরকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। এই […]

বিস্তারিত

১ মাসে কাস্টমস কর্মকর্তার ঘুষ থেকে আয় ২৭ লাখ

  বেনাপোল কাস্টমস হাউজে আমদানিকৃত পণ্য খালাসকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়ম, হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন পরীক্ষণ গ্রুপ–৩–এর রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্র পাল এবং তাকে সহযোগিতার অভিযোগ রয়েছে প্রশাসনিক রাজস্ব কর্মকর্তা (সুপার) শফিকুল ইসলামের বিরুদ্ধে। সিএন্ডএফ ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, গত এক মাসে কেবল পরীক্ষণ গ্রুপ–৩ থেকেই অন্তত ২০ জন ব্যবসায়ীর কাছ […]

বিস্তারিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়লো

  দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী করদাতারা এখন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। এর আগে শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সদস্য (কর প্রশাসন) মো. একরামুল হকের সই করা এক আদেশে এই […]

বিস্তারিত

দেশের সব স্থলবন্দরের মাশুল বেড়েছে ৫ শতাংশ

  দেশের সব স্থলবন্দরের সেবা মাশুলের হার ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি সেবার কর, টোল ও মাশুল আগের তুলনায় এই হারে বেড়েছে। নতুন এই মাশুল ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করেছে। অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল বন্দরের মাশুল কিছুটা বেশি হওয়ায় সেখানে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেনাপোল […]

বিস্তারিত

আজ খোলা থাকবে ব্যাংক

  সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে গত বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে […]

বিস্তারিত

হস্তশিল্পে বিলিয়ন ডলারের সুযোগ

  বিশ্ববাজারে হস্তশিল্প পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। পরিবেশবান্ধব, হাতে তৈরি ও ঐতিহ্যনির্ভর পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহের কারণে এই খাত এখন বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, সঠিক নীতি সহায়তা, অর্থায়ন ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশেও হস্তশিল্প রপ্তানি খাত সহজেই বিলিয়ন ডলারের পর্যায়ে পৌঁছাতে পারে। বর্তমানে বিশ্বে হস্তশিল্প পণ্যের মোট বাজারের […]

বিস্তারিত

চুক্তি ছাড়াই আয়কর রিটার্নের প্রযুক্তি সেবা নিচ্ছে এনবিআর

  চলতি ২০২৫–২৬ করবর্ষ থেকে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ ইতোমধ্যে করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রযুক্তি সেবা বাস্তবায়নের পেছনে একটি গুরুতর প্রশাসনিক ও আইনি প্রশ্ন সামনে এসেছে—এনবিআরের সঙ্গে সংশ্লিষ্ট […]

বিস্তারিত

প্রার্থীদের ঋণ তথ্য যাচাইয়ে আগাম প্রস্তুতি বাংলাদেশ ব্যাংকের

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের ঋণসংক্রান্ত তথ্য যাচাইয়ে আগাম ও কঠোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) মনোনয়নপত্র চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক সময়ের বাইরেও কাজ চালিয়ে যাবে। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও রাত ১০টা পর্যন্ত সিআইবির কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ […]

বিস্তারিত

প্রার্থীদের ই-রিটার্নে এনবিআরের বিশেষ সহায়তা

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্বাচনী সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রার্থীরা যেন নির্বিঘ্নে ই-রিটার্ন জমা দিতে পারেন, সে লক্ষ্যেই ছুটির দিনেও এনবিআরের হেল্পডেস্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআরের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত এক […]

বিস্তারিত

আগামী শনিবার সব ব্যাংক খোলা থাকবে

  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার সারা দেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে। চিঠি অনুযায়ী, প্রার্থীরা জামানতের অর্থ জমা দিতে এবং ভোটার তালিকার সিডি ক্রয় করতে পারবেন। এই সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক আজ সন্ধ্যায় প্রজ্ঞাপন […]

বিস্তারিত