এনবিআরের সিআইসি নতুন মহাপরিচালক আবদুর রকিব

এনবিআরের সিআইসির নতুন মহাপরিচালক আবদুর রকিব

অর্থনীতি স্লাইড

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরের) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে মোহাম্মদ আবদুর রকিবকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতোদিন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

কর প্রশাসনের দ্বিতীয় সচিব স্বাক্ষরিত আদেশে কর অঞ্চল-১৯–এর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগমকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর কর অঞ্চল-১৯–এর নতুন কমিশনার হিসেবে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কমিশনার মোসাম্মৎ সাহেনা আক্তারকে পদায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *