চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে ও কোথায়

  বিশ্বকাপ শেষে আবারো ক্লাব ফুটবলের দিকে ঝুঁকছেন ফুটবলপ্রেমীরা। ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগগুলোর নতুন মৌসুম শুরু হবে আগস্টে। তবে বেশিরভাগ ফুটবলপ্রেমীর আগ্রহের কেন্দ্রে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের বাছাই পর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। বাছাইয়ের প্লে-অফ শেষে শুরু হবে মূল আকর্ষণ লিগ পর্ব। এরই মধ্যে লিগ পর্বের ড্রয়ের তারিখও ঘোষণা […]

বিস্তারিত

প্রথম সিনেমার শুটিংয়ে সহ-অভিনেতাকে যে কারণে চড় দিয়েছিলেন নোরা

  বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি আজ নিজের অবস্থান তৈরি করে নিলেও ক্যারিয়ারের শুরুতে তাকে বেশ লড়াই করতে হয়েছে। প্রথম সিনেমা ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’-এর শুটিংয়ের সময় এক সহ-অভিনেতার সাথে নোরার  চড়-থাপ্পড় ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। সম্প্রতি এক কমেডি শো-তে এসে নোরা নিজেই সেই পুরোনো অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ২০১৪ সালে পরিচালক […]

বিস্তারিত

পশ্চিম তীরে ২ দিনে শতাধিক ফিলিস্তিনি আটক

ফিলিস্তিনি বন্দি অধিকার সংস্থা সামিদুন জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত দুই দিনে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। সংস্থাটির দাবি, সাম্প্রতিক সহিংস ঘটনার পর ইসরায়েলের চালানো ব্যাপক অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে। অভিযানগুলো মূলত নাবলুস, তুলকারেম ও হেবরন এলাকায় পরিচালিত হয়। এ সময় সেনারা বাড়িঘরে তল্লাশি চালায়, সম্পত্তির ক্ষতি […]

বিস্তারিত

ডিআর কঙ্গোতে ইবোলা আক্রান্ত ৩২০০, মৃত্যু বেড়ে ১৪০৫

  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ২০০ জনে পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত এক হাজার ৪০৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার প্রকাশিত এ তথ্য অনুযায়ী, দেশটির ১৭তম ইবোলা প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে। মাত্র ১০ দিনে নতুন করে প্রায় এক হাজারজন আক্রান্ত হয়েছেন। গত ১৫ মে এই প্রাদুর্ভাব […]

বিস্তারিত

চালু হচ্ছে কানাডা-যুক্তরাষ্ট্রের নতুন সেতু ‘গোর্ডি হাউ’

  কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সহজ করতে নির্মিত ‘গোর্ডি হাউ’ আন্তর্জাতিক সেতুতে সোমবার (২৭ জুন) থেকে যান চলাচল শুরু হচ্ছে। নতুন এই সেতুটি দুই দেশের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের উইন্ডসরে ফিতা কেটে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীর্ঘ কয়েক […]

বিস্তারিত

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

  সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন এবং সমৃদ্ধির ভিত্তি। এ কারণে সরকার ক্রীড়াকে শুধু শরীরচর্চা, বিনোদন বা প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে নয়, পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় শিক্ষা […]

বিস্তারিত

শাপলা চত্বরে হত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

  রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় সঙ্গে ছিলেন প্রসিকিউটর […]

বিস্তারিত

কর্মসূচি প্রত্যাহার: ৩০ জুলাই খোলা থাকবে সিএনজি স্টেশন

  ৩০ জুলাই সারা দেশে সিএনজি স্টেশন বন্ধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। স্টেশন মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সব সিএনজি স্টেশন খোলা থাকবে। আজ সোমবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, দেশজুড়ে গ্যাসসংকটের কারণে তারা কর্মসূচি প্রত্যাহার করেছে। কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে […]

বিস্তারিত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি আয় ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য

  বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে মোট ৬৩.৪০ বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা আগের ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫.২০ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.২০ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গতকাল রোববার […]

বিস্তারিত

পিছিয়ে যাচ্ছে নতুন পে-স্কেল বাস্তবায়ন

  সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণার সময় আরও পিছিয়ে যাচ্ছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের যে প্রাথমিক পরিকল্পনা ছিল, তা আপাতত স্থগিত রয়েছে। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে নতুন পে-স্কেলের আর্থিক প্রভাব, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের রাজস্ব সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ […]

বিস্তারিত