চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে ও কোথায়

খেলা স্পেশাল

 

বিশ্বকাপ শেষে আবারো ক্লাব ফুটবলের দিকে ঝুঁকছেন ফুটবলপ্রেমীরা। ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগগুলোর নতুন মৌসুম শুরু হবে আগস্টে।

তবে বেশিরভাগ ফুটবলপ্রেমীর আগ্রহের কেন্দ্রে উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের বাছাই পর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। বাছাইয়ের প্লে-অফ শেষে শুরু হবে মূল আকর্ষণ লিগ পর্ব। এরই মধ্যে লিগ পর্বের ড্রয়ের তারিখও ঘোষণা করেছে উয়েফা।

আগামী ২৭ আগস্ট সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদর দপ্তরে হবে বহুল প্রতীক্ষিত এই ড্র। সেদিন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ড্র অনুষ্ঠান। সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ২

নতুন ফরম্যাট অনুযায়ী, এবারো ৩৬টি ক্লাব লিগ পর্বে অংশ নেবে।

ড্রয়ের মাধ্যমে প্রতিটি ক্লাব তাদের ৮ প্রতিপক্ষ পাবে। প্রতিটি ক্লাব খেলবে ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ।

ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ ক্লাবগুলোর পাশাপাশি প্লে-অফ পেরিয়ে আসা দলগুলোও ড্রয়ে জায়গা পাবে। প্লে-অফ শেষ হওয়ার পরই ৩৬ দলের পূর্ণ তালিকা নিশ্চিত হবে।

লিগ পর্বের খেলা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে; আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত।

এরপর শুরু হবে নকআউট পর্ব। ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুন। ফাইনালের ভেন্যু স্পেনের রাজধানী মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *