ট্রাভিস হেডকে আটকানোর পরিকল্পনা জানালেন তাসকিন

  দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই বরাবরই কঠিন, তার ওপর সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেডকে নিয়ে বাড়তি চিন্তা রয়েছে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটেও অস্ট্রেলিয়ার এই ব্যাটার বেশ কার্যকর। বাংলাদেশের বোলিং আক্রমণে এবার বড় […]

বিস্তারিত

ছেলের জন্মদিনে ঘরোয়া আয়োজন, পরীমনি যে আবেগঘন বার্তা দিলেন

  চার বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছেন অভিনেত্রী। রোববার (৯ আগস্ট) সেই আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পাশাপাশি ভক্তদের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা। এবার তেমন কোনো আয়োজনের খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও জন্মদিনের প্রথম প্রহরে দেখা মিলেছে ঘরোয়া আয়োজনের। পাশাপাশি নিজের মাতৃত্ব […]

বিস্তারিত

‘আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ’

  মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন,  প্রতিবেশী ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। পারস্পরিক কল্যাণ ও অভিন্ন স্বার্থে এ সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। সোমবার রাতে রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে […]

বিস্তারিত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

  এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হচ্ছে আজ থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। এ জন্য কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। গত ৮ আগস্ট বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এসএসসি ও সমমান […]

বিস্তারিত

এক সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ

  বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্থির রয়েছে।  মঙ্গলবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদেন বলা হয়েছে, এদিন গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৩ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮১ ডলার।  অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের […]

বিস্তারিত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

  মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই যুদ্ধে ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলা নেই। একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শুমার। পোস্টে তিনি বলেন, […]

বিস্তারিত

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের

  ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও এস আলমসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার দুপুরে দুদকের কার্যালয়ে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট […]

বিস্তারিত

হাদি হত্যার আসামি ও হাসিনাকে দ্রুত ফেরতের দাবি বাংলাদেশের

  মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া দ্রুত সারতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দিতেও আর্জি জানানো হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে এসব অনুরোধ জানানো হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের […]

বিস্তারিত

বাংলা কিউআরে মার্চেন্ট ফি মওকুফের উদ্যোগ

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’-এর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা লেনদেন ফি কমানো কিংবা সম্পূর্ণ বাতিলের চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক। মূলত ফি সংক্রান্ত আপত্তির কারণে মাঠপর্যায়ে বাংলা কিউআরের ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগ গ্রহণ করেছে। সার্বিক খরচ কমানোর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের […]

বিস্তারিত

ডিজিটাল ট্রেড লাইসেন্স চালুর প্রস্তাব

  ব্যবসার ধরন অনুযায়ী সহজ ও একক করহার নির্ধারণ করে পাঁচ বছর মেয়াদি সম্পূর্ণ ডিজিটাল ট্রেড লাইসেন্স চালুর একটি যুগান্তকারী সুপারিশ এসেছে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটি’র (পিএসডিপিসিসি) গুরুত্বপূর্ণ এক সভায় সভাপতির বক্তব্যে এ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। তিনি মনে […]

বিস্তারিত