মেসিহীন প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রেখেছেন কিংবদন্তি লিওনেল মেসি। তার বিদায়ের পর প্রথমবারের মতো মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু দেশের ইতিহাসের সেরা এই ফুটবলারকে ছাড়া খেলতে নেমেই হারের তিক্ত স্বাদ পেতে হলো আলবিসেলেস্তেদের। আজ ঘরের মাঠ ঐতিহাসিক লা বোমবোনেরা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ২০২৬ বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে লিওনার্দো বালের্দির দুর্ভাগ্যজনক […]

বিস্তারিত

যোগাযোগব্যবস্থায় ত্রুটি: যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িক বন্ধ

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দেশজুড়ে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এর প্রভাবে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার […]

বিস্তারিত

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্য নির্বাচিত করেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। এই অর্থ দিয়ে দেশের উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় সিআইএফ। সংস্থাটির […]

বিস্তারিত

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় অচলাবস্থা

বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছে শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত অনেক সেবা কার্যত অচল হয়ে পড়েছে। ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টরের’ বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মাইক্রোসফট ব্যবহারে সমস্যার কথা জানানো হয়েছে। […]

বিস্তারিত

জলবায়ু সম্মেলনে পাঁচ দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সংকট মোকাবিলায় পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই দাবিগুলোতে স্থান পেয়েছে। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব সালেহ শিবলী। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর […]

বিস্তারিত

জমির দাম নির্ধারণে নতুন নিয়ম করল সরকার

জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তির দাম নির্ধারণে পুরোনো মৌজা মূল্য বাতিল করেছে সরকার। এখন থেকে জমির প্রকৃত বাজারমূল্য কার্যকর হবে। কর ফাঁকি ও অপ্রদর্শিত সম্পদ কমানোর পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এই বড় উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নিয়মে স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে গঠিত কমিটি সম্পত্তির মূল্য নির্ধারণ করবে। এসব মূল্যতালিকা পরবর্তী তিন […]

বিস্তারিত

অরাজনৈতিক ব্যবসায়ীদের ব্যাংক হিসাব অবমুক্ত করছে এনবিআর

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সন্দেহে জব্দ করা ব্যাংক হিসাবগুলো অবমুক্ত করতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষ করে যেসব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই, তাদের হিসাব খুলে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের তীব্র উদ্বেগ ও সমালোচনার মুখে এনবিআর এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এতে ভুক্তভোগী শিল্পমালিক ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে […]

বিস্তারিত

অস্তিস্ত্ব রক্ষায় নতুন কৌশলগত লড়াইয়ে হামাস

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে চুলচেরা হিসাব-নিকাশ শুরু হয়েছে। গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধের অভিঘাতে সামরিক সক্ষমতা, প্রশাসনিক কর্তৃত্ব এবং সাধারণ মানুষের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও, স্বাধীন ফিলিস্তিনের ঐতিহাসিক দাবি থেকে একচুলও সরে আসেনি এই সশস্ত্র সংগঠনটি। বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতি, নিরস্ত্রীকরণের চাপ এবং গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে […]

বিস্তারিত

নাব্যতা সংকটে মোংলা বন্দর: চার বছরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ

পশুর নদীর নাব্যতা কমে যাওয়ায় বড় ধরনের সংকটে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা। পানির গভীরতা না থাকায় বড় জাহাজগুলো সরাসরি বন্দরের জেটিতে ভিড়তে পারছে না। গত চার বছরের পরিসংখ্যানে দেখা গেছে, মোংলা বন্দরে বিদেশি ও দেশি জাহাজ আসার সংখ্যা প্রায় ৪২ শতাংশ কমে গেছে। ফলে বন্দরে প্রবেশের আগেই বহির্নোঙরে অর্ধেক পণ্য নামিয়ে রাখতে হচ্ছে। […]

বিস্তারিত

নতুন পে স্কেলে আরও যুক্ত হলেন যারা, নির্দেশনা জারি

নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার সুখবর পেলেন দেশের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা। গত ১ জুলাই থেকে তাদের জন্য এই নতুন বেতন কাঠামো কার্যকর করার আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিশিয়াল নির্দেশনা জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে […]

বিস্তারিত