৩১ ডিসেম্বর রিটার্ন জমার শেষ সময়

  এক দফা সময় বাড়ানোর পর আগামী ৩১ ডিসেম্বর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের শেষ সময় নির্ধারিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের তাদের বার্ষিক আয় ও ব্যয়ের তথ্য উল্লেখ করে রিটার্ন জমা দিতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া এবার অধিকাংশ করদাতাকেই অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। বর্তমানে দেশে প্রায় ১ […]

বিস্তারিত

ঘোষিত তফসিলে সংশোধন এনেছে নির্বাচন কমিশন

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জারি করা মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন এনে ইসি একটি সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। শনিবার (২০ ডিসেম্বর) আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। এই প্রজ্ঞাপনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপনে ইসি জানায়, […]

বিস্তারিত

শাহজালাল বিমানবন্দরের বাইরে কাস্টমস ক্লিয়ারেন্স চালুর উদ্যোগ

  জায়গা সংকট ও অগ্নিকাণ্ডের পর সৃষ্ট জট নিরসনে কুরিয়ার ও এয়ার এক্সপ্রেস চালানের পণ্য দ্রুত খালাসের লক্ষ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বাইরে নিরাপদ ও সুরক্ষিত স্থানে বিকল্প কাস্টমস ক্লিয়ারেন্স চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সূত্র জানায়, কুরিয়ার সার্ভিসের জন্য এ বিকল্প কাস্টমস ক্লিয়ারেন্স ব্যবস্থা কার্যকর করতে প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং […]

বিস্তারিত

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি

  নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি অ্যাপ ব্যবহার করবে। এর মাধ্যমে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহিংসতা ও হামলার মতো ঘটনার তথ্য, ছবি, ভিডিওসহ অন্যান্য বর্ণনা তাৎক্ষণিকভাবে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারবে। সেই অনুযায়ী কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তার নির্দেশনাও অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে। অ্যাপটি […]

বিস্তারিত

নিরাপত্তার কারণে তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রুকে

  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে তাদের দায়িত্ব থেকে অবিলম্বে সরিয়ে নেওয়া হয়েছে। এই ফ্লাইটটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসবেন বলে নির্ধারিত ছিল। সরিয়ে নেওয়া হওয়া দুই কর্মী হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র এই […]

বিস্তারিত

সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়া যা বললেন শশী থারুর

  সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেওয়া একটি বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেন, “বাংলাদেশের একজন ছাত্রনেতা ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবেন। তিনি এটা বলার কে?” এ ধরনের বক্তব্যের পেছনে কারো […]

বিস্তারিত

আজ থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

  নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন। রবিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, […]

বিস্তারিত

ওসমান হাদির মৃত্যুতে শোবিজ তারকাদের শোক ও প্রতিবাদ

  জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে দেশ। তার আকস্মিক প্রয়াণে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারাও। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে […]

বিস্তারিত

পুরুষদের জন্য শীতকালে ৮ সেরা আউটফিট আইডিয়া

  শীত এখন পুরোপুরি এসেই গেছে! আপনি হয়তো অনেক কাপড়ের লেয়ার পরে থাকছেন, কিন্তু তাই বলে স্টাইলের সঙ্গে আপস করার কোনো দরকার নেই। ঠান্ডা মৌসুম আসলে দারুণ টেক্সচার, ফ্যাব্রিক এবং লেয়ারিং নিয়ে পরীক্ষা করার সেরা সময়। মিটিং হোক বা সপ্তাহান্তের ট্রিপ, আমাদের আজকের শীতকালীন আউটফিট আইডিয়াগুলো আপনাকে দেবে উষ্ণতা এবং স্টাইল, দুটোই। ক্যাজুয়াল, অফিস কিংবা […]

বিস্তারিত

‘রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ হবে না’

  রাশিয়াকে সম্মান দিলে ইউক্রেন যুদ্ধের পর আর কোনো নতুন সামরিক অভিযান চালানো হবে না বলে রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন। ইউরোপে নতুন করে হামলার পরিকল্পনার অভিযোগকে তিনি ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন। প্রায় সাড়ে চার ঘন্টা ধরে টেলিভিশনে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে বিবিসির স্টিভ রোজেনবার্গ তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘নতুন বিশেষ সামরিক অভিযান কি হবে?’ […]

বিস্তারিত