আমি চাই আমার গতির রেকর্ডটা ভেঙে দিক তাসকিন: শোয়েব আখতার

  অনেকেই কাছাকাছি গেছেন। তবে শোয়েব আখতারের রেকর্ড কেউই ভাঙতে পারেননি। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির বলের সেই রেকর্ড তাসকিন আহমেদ ভাঙুক এমনটাই চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সম্প্রতি বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে এসে এমনটিই জানিয়েছেন শোয়েব। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘আমি চাই আমার গতির রেকর্ডটা ভেঙে দিক তাসকিন।’ পাকিস্তানি কিংবদন্তির মুখে এমন কথা […]

বিস্তারিত

আজ সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা, হবে সামরিক মর্যাদায় দাফন

  সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা আজ রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে […]

বিস্তারিত

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক আজ

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. […]

বিস্তারিত

ওসমান হাদিকে যেখানে কবর দেয়া হলো

  লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি। গতকাল শনিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির  সমাধিসৌধ প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। দাফনকালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত স্বজন, সহযোদ্ধা ও অনুসারীদের অনেকে কান্নায় ভেঙে […]

বিস্তারিত

তিন দাবিতে ঢাবি ভিসি অফিস ঘেরাও কর্মসূচি আজ

  তিন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুর আড়াইটায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) ফেসবুকে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ঢাবির মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল, […]

বিস্তারিত

মালয়েশিয়ায় পোস্টাল ভোটে নিবন্ধন করলেন ৩৫ হাজার প্রবাসী

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এ পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় ৩৫ হাজার প্রবাসী পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই […]

বিস্তারিত

হাদি হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, সবাইকে শান্ত থাকার আহবান

  বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। গত শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন। ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডুজারিক বলেন, ‘তরুণ নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব নিন্দা জানিয়েছেন এবং তাঁর […]

বিস্তারিত

বধূ মঞ্চে প্রবেশ করতেই ঘটল বিপত্তি, বিয়ের আসরে হাসির রোল

বিয়ের আসরে বর–কনের প্রবেশের মুহূর্তটিই সাধারণত সবচেয়ে স্মরণীয় হয়ে থাকে। অতিথিদের সামনে দুজনের একসঙ্গে হাঁটা—এ দৃশ্য চিরদিনের জন্য বন্দি থাকে ক্যামেরায়। তবে সাম্প্রতিক এক বিয়েতে ঘটেছে ভিন্ন রকমের ঘটনা। বধূর প্রবেশের সেই আবেগঘন মুহূর্তে এক নারীর কারণে সৃষ্টি হয় বিব্রতকর পরিস্থিতি। এ ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল। বধূ নিজেই ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল […]

বিস্তারিত

বিশ্বের যে ১০ শহরে সবচেয়ে বেশি পকেটমারি হয়

  বিশ্বের ৭৫টির বেশি পর্যটন শহরের পর্যটক রিভিউ সংগ্রহ করে ‘কম্পেয়ার দ্য মার্কেট’ পকেটমার, প্রতারণা ও চুরির হার বেশি থাকা শহরগুলোর একটি তালিকা তৈরি করেছে। তালিকায় উঠে এসেছে সবচাইতে বেশি পকেটমারি হয় এমন ১০টি শহরের নাম। তবে ঢাকা নেই এই তালিকায়। ব্যাংকককে ঘিরে বিশ্বের পর্যটকদের আগ্রহ নতুন নয়। রাজপ্রাসাদ, বৌদ্ধমন্দির, নদী ভ্রমণ থেকে শুরু করে স্ট্রিট […]

বিস্তারিত

২০২৫ সাল সাইবার হামলায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর

  বাংলাদেশের সাইবার জগতে ১৫ আগস্ট হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের একটি গ্রুপ। এই হুমকির পরিপ্রেক্ষিতে সাইবার নিরাপত্তার বিষয়ে সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা কেন্দ্রীয় সার্ট। শুক্রবার সার্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। সার্টের সতর্কবার্তায় বলা হয়েছে, গত ৩১ জুলাই একটি হ্যাকার গ্র“প জানিয়েছে, ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে সাইবার […]

বিস্তারিত