নিজেই ‘শান্তি পুরস্কার’ নিয়েছেন ট্রাম্প! ফিফাকে দেওয়া হয়েছিল যে শর্ত

  বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত নভেম্বরে ‘শান্তির জন্য অসামান্য অবদান’ রাখার জন্য নতুন এক সম্মান ‘ফিফা শান্তি পুরস্কার’ চালুর ঘোষণা দেয়। কিন্তু পুরস্কার ঘোষণার শুরু থেকেই প্রশ্ন ছিল, তবে কি নোবেল শান্তি পুরস্কার ট্রাম্প না পাওয়ায় এমন ব্যবস্থা? সেই প্রশ্নে এবার নতুন মাত্রা যোগ করল যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস। তাদের প্রতিবেদনে […]

বিস্তারিত

‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু হবে আজ সোমবার (২২ ডিসেম্বর)। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকাল সাড়ে ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন করবেন। রোববার (২১ ডিসেম্বর) সংশোধিত এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে। […]

বিস্তারিত

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ১৮ হাজার টাকা

  দেশের বাজারে টানা চতুর্থবারের মতো বেড়ে সোনার দামে নতুন রেকর্ড করেছে। এবার সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ১৮ হাজার ১১৭ টাকায়। আজ সোমবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। রবিবার (২১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স […]

বিস্তারিত

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

  শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী ছয় ডিন পদত্যাগ করেছেন।  তবে তাদের অপসারণের বিষয়ে আগামীকাল সকালে সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ডিনরা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে আবেদনপত্র জমা দিয়েছেন। তবে […]

বিস্তারিত

কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: তারেক রহমান

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের দিনগুলো খুব ভালো দিন নয়। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে গতকাল রবিবার বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে […]

বিস্তারিত

নির্বাচন বিঘ্নের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না : ইসি

  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বিনিষ্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার রাজধানীর নির্বাচন ভবনে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আয়োজিত সভায় ইসি এই নির্দেশনা দেয়। সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. […]

বিস্তারিত

দিল্লির দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার

  ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রপন্থি ভারতীয়দের হামলার ঘটনায় দিল্লির দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন এবং তাঁকে সংখ্যালঘু […]

বিস্তারিত

পাঁচ মাসে রাজস্ব আদায়ে বড় ঘাটতি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের প্রথম পাঁচ মাসে, অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এনবিআরের হালনাগাদ হিসাব অনুযায়ী, এই পাঁচ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৭ কোটি টাকা, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক […]

বিস্তারিত

হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদক-এর পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক তানজিল হাসান। অন্যান্য […]

বিস্তারিত

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে যা বলছে ভারত

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের খবর নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঘটনাটি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। রণধীর জয়সওয়াল জানান, শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে […]

বিস্তারিত