কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

  চব্বিশের জুলাই আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে চলা মামলার শুনানির দিন ধার্য রয়েছে আগামীকাল ১৮ জানুয়ারি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন। মামলার অন্য […]

বিস্তারিত

আইসিসিকে নতুন যে প্রস্তাব দিল বাংলাদেশ

  ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি। তবে তিনি অনলাইনে বৈঠকে যোগ দেন। শনিবার গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির পুরোনো ব্যাপারগুলোই উঠে এসেছে আবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত করার লক্ষ্যেই আইসিসির এই আলোচনা। তবে আসলে কি হলো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। ভারতে না […]

বিস্তারিত

‘ডিয়ার ফ্যামিলি’ নাটকে একঝাঁক শিল্পী

  সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের নাটকের প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে। একক জুটি নির্ভরতা থেকে বেরিয়ে নানামুখী শিল্পীদের নিয়ে নির্মিত হচ্ছে এ ধরনের গল্পভিত্তিক নাটক। সেই ধারাবাহিকতায় আবারও নির্মিত হচ্ছে পারিবারিক নাটক— ‘ডিয়ার ফ্যামিলি’। সাজ্জাদ হোসেন বাপ্পির পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ফররুখ আহমেদ রেহান ও মালাইকা চৌধুরী। সম্প্রতি নাটকটির শুটিং সেট […]

বিস্তারিত

আজ আপিল শুনানির শেষ দিন, নির্ধারিত হবে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য

  দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এ বিষয়ে আজ রবিবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানায়, অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিত্ব নিয়ে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আবেদনের এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। রবিবার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন। আজ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের […]

বিস্তারিত

সৌদি আরবে ২.২১ লাখ কেজি সোনা উত্তোলন

  সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (১ কেজিতে ৩৫ আউন্স ধরে মোট ২ লাখ ২১ হাজার কেজি) সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। বিপুল পরিমাণে এ সোনা উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুত বৃদ্ধি ও নিজেদের বিশ্বমানের সোনা […]

বিস্তারিত

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না স্যার: রুমিন ফারহানা

  উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ‘আচরণবিধি ভঙ্গের’ অভিযোগ তুললে ক্ষোভপ্রকাশ করেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে বলেন, […]

বিস্তারিত

ক্ষুদ্রঋণ ব্যাংক তদারকিতে দায়িত্ব বাড়ল বাংলাদেশ ব্যাংকের

দেশের ব্যাংক খাতে নতুন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। প্রচলিত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের পাশাপাশি প্রথমবারের মতো দেশে মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ তৈরি করছে সরকার। এসব ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স প্রদান ও সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক—বাংলাদেশ ব্যাংককে। ফলে দীর্ঘদিন ধরে এনজিওভিত্তিক ক্ষুদ্রঋণ কার্যক্রম একটি প্রাতিষ্ঠানিক ব্যাংক কাঠামোর আওতায় আসতে যাচ্ছে। অর্থ […]

বিস্তারিত

বিভাগীয় শহরে ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক দলের সফর শুরু

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের বিভাগীয় শহরগুলোতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের ৫৬ পর্যবেক্ষক। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে ইইউর পর্যবেক্ষকরা বিভাগীয় শহরগুলোতে রওনা হয়েছেন। অনুষ্ঠানে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের উপ-প্রধান ইনতা লাসে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনে প্রভাব ফেলছে কি না, তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইইউ।’ তিনি আরও […]

বিস্তারিত

পে স্কেলের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ

  সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়িয়ে এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থ বিভাগ সূত্র জানায়, জানুয়ারি থেকে আংশিকভাবে হলেও নতুন বেতন কাঠামো কার্যকরের লক্ষ্যেই এই বাড়তি বরাদ্দ রাখা […]

বিস্তারিত

ইরানকে যে কারণে ধন্যবাদ দিলেন ট্রাম্প

  ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরান যে শত শত রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর করা থেকে বিরত হয়েছে, সেটিকে তিনি সম্মান জানান। শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তারা যে ফাঁসিগুলো বাতিল করেছে, সেটার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। রিপাবলিকান […]

বিস্তারিত