‘নতুন বাংলাদেশ’ গড়তে যে ৩১ দফা রূপরেখা ঘোষণা জামায়াতের

  ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার স্লোগানে ৩১টি নীতিসংবলিত রূপরেখা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী পলিসির সামিটে তা প্রকাশ করা হয়। দলটির নেতারা জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে এই রূপরেখায় সরকার চলবে। নির্বাচনী ইশতেহার পৃথকভাবে ঘোষণা হবে আগামী কয়েক দিনের মধ্যে। সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ ছয়টি ভাগে এই ৩১ দফা নীতি ঘোষণা […]

বিস্তারিত

শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন

  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টিতে মোট ২৮টি বিভাগ রয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত থেকে আলাদা বিবৃতিতে ক্লাস-পরীক্ষা বর্জন করতে থাকেন শিক্ষার্থীরা। মধ্যরাতে সর্বশেষ বিভাগ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিবৃতি প্রকাশ করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। শাকসু নির্বাচন স্থগিত […]

বিস্তারিত

বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির

  আগামী মাসের শুরুতেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্তের ঠিক আগে পিসিবি গভর্নিং বডিকে চিঠি লিখে জানিয়েছে যে, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, […]

বিস্তারিত

ইরানে গ্রেফতার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু

  ইরানজুড়ে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার ‘দাঙ্গাকারীদের’ বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটির শীর্ষ কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। খবর আল জাজিরার সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখনই শুরু হয়েছে। যিনি […]

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে দুই হাজার প্রার্থী

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৯৬৭ প্রার্থী (ইসির প্রাথমিক হিসাব)। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার ৩০৫ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিএনপির বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত তাদের কয়েকজন নির্বাচন থেকে সরে গেছেন। ১০ দলীয় জোটের […]

বিস্তারিত

এনবিআর দুইভাগের প্রশাসনিক অনুমোদন

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন কাঠামোয় গঠিত দুটি পৃথক বিভাগ—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ—সংক্রান্ত দায়িত্ব, ক্ষমতা ও জনকাঠামোর চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাসকে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। যমুনায় অনুষ্ঠিত এ সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ সভাপতিত্ব করেন। […]

বিস্তারিত

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

  নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই। ভারতের প্রধান দূতাবাস বা হাইকমিশন ঢাকায়। এছাড়া সহকারী হাইকমিশনগুলো রয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে। সবগুলো মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের […]

বিস্তারিত

প্রতীক বরাদ্দ আজ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়েছে। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা হয়েছে, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক […]

বিস্তারিত

প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি বেড়ে প্রায় ৪৬,০০০ কোটি টাকা

  চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব ঘাটতি বেড়ে প্রায় ৪৬ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। যেখানে নভেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতি ছিল ২৪ হাজার ৪৭ কোটি ৫৫ লাখ টাকা। ফলে বড় ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও অর্থবছরের প্রথম ৬ মাসে সোয়া ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এনবিআর থেকে পাওয়া […]

বিস্তারিত

ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কোথায়

  ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। র‌্যাঙ্কিংয়ে লিওনেল মেসির দেশ  ২ নম্বরে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৫ নম্বরে। তালিকায় সবার ওপরে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। মূলত, ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ সাতটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ফ্রান্স তৃতীয়, এরপর ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল এবং নেদারল্যান্ডস। অবস্থান নড়চড় হয়নি বাংলাদেশেরও। আগের মতোই ১৮০তম স্থানে আছে বাংলাদেশ। […]

বিস্তারিত