বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ

  আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিন আবার জুলাই সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনি আমেজ; আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা। বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে, সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত […]

বিস্তারিত

নির্বাচন উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা সমন্বয়’ সেল গঠন

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সেল গঠনের তথ্য জানানো হয়েছে। ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। উক্ত সেলে জরুরি যোগাযোগের জন্য […]

বিস্তারিত

ইরানের বিক্ষোভে নিহত কমপক্ষে ৩১১৭ জন: রাষ্ট্রীয় গণমাধ্যম

  গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। ইরানের সরকারি গণমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছে। মানবাধিকারকর্মীদের অভিযোগ, এসব বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী দমন অভিযান চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে ইরানের ভেটেরান ও শহীদ ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ইসলাম […]

বিস্তারিত

যে ৭ জেলায় আজ সমাবেশ করবেন তারেক রহমান

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ সাত জেলায় সমাবেশে যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় নেমেই তারেক রহমান আজ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ […]

বিস্তারিত

২৯তম বিসিএসে জালিয়াতি: ২১ জনের নামে দুদকের মামলা

  মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে ছয়জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (২১ জানুয়ারি) সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ২৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় […]

বিস্তারিত

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা: তিন সাংবাদিকসহ নিহত ১১

  যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি বর্বরতা। দখলদার বাহিনীর হামলায় তিন সাংবাদিকসহ ১১ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়েরে বরাত দিয়েসংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী ইসরাইলি হামলায় ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু ও তিন সাংবাদিক রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বুধবার উপত্যকায় একটি ড্রোন পরিচালনাকারী ‘সন্দেহভাজনদের’ লক্ষ্য করে […]

বিস্তারিত

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য এক সূত্র। যার মধ্যে ৭ জন সদস্য (এমইপি বা ইউরোপীয় সংসদ সদস্য) অন্তর্ভুক্ত থাকবেন। নির্ভরযোগ্য সূত্রমতে, এই ৭ জন এমইপি আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন এবং ইইউর মূল পর্যবেক্ষক মিশনের সহায়তা নিয়ে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। আগামী […]

বিস্তারিত

নির্বাচনি জনসভা ও প্রচারণার নিয়মে সংশোধনী এনেছে ইসি

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি আচরণবিধিতে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১(খ) ধারার ক্ষমতাবলে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বেশ কিছু ধারা ও উপ-বিধিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত এই বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। বিদ্যমান বিধিমালার বিধি ৪-এর উপ-বিধি (৩) সংশোধন করে […]

বিস্তারিত

বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা

  নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত। প্রথম ধাপে মূল বেতন সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা আর সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে মূল বেতন ২০ হাজার টাকার সুপারিশ করা হচ্ছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে ২০তম ধাপে […]

বিস্তারিত

আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা করবেন এসব প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, সভা-সমাবেশ ও পথসভার মাধ্যমে নির্বাচনী মাঠ গরম করবেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের […]

বিস্তারিত