জাতীয় এআই নীতিমালার খসড়া প্রকাশ

  অন্তর্বর্তীকালীন সরকার পর্যালোচনা ও মতামতের জন্য বাংলাদেশ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালার (২০২৬-২০৩০) খসড়া প্রকাশ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়। বিবরণীতে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপদ, নৈতিক এবং উদ্ভাবন-কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা ইকোসিস্টেম বা পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নীতিমালার ওপর মতামত প্রদানের সুযোগ উন্মুক্ত করা […]

বিস্তারিত

ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর

  ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরিসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এবার ইরান অভিমুখে আরও নৌবহর পাঠানোর কথা জানিয়েছে দেশটি। একই সঙ্গে অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোরও ঘোষণা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আরও একটি সুসজ্জিত […]

বিস্তারিত

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ

  দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে। আপাতত সপ্তাহে দুই দিন— বৃহস্পতিবার ও শনিবার— এই রুটে ফ্লাইট চলবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। এরপর করাচি […]

বিস্তারিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছে

  ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং নির্বাচনি প্রচারসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়াচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৩১ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষদিন হলেও এক মাস বাড়িয়ে তা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে। শিগগির এ সংক্রান্ত বিজ্ঞপ্তি […]

বিস্তারিত

অরিজিৎ সিং প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন যে কারণে

  ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী অরিজিৎ সিং সম্প্রতি জানিয়েছেন, তিনি আর প্লেব্যাক গান করবেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। গায়কের হঠাৎ প্লেব্যাক ধেকে সরে দাঁড়ানো নিয়ে ভক্ত-অনুরাগীদের চোখেমুখে রীতিমতো বিস্ময় কাজ করছে। গানের ক্যারিয়ারে সিনেমায় গেয়েই খ্যাতির চূড়ায় পৌঁছান অরিজিৎ। অথচ মাত্র ৪০ বছর বয়সেই কিনা সিনেমায় গান […]

বিস্তারিত

শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

  শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টায় চিকিৎসাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের উপস্থিতিতে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকেরা আগে […]

বিস্তারিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত

  টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বে টানা পাঁচ জয়ে বিশ্বকাপের মূলপর্বে আগেই এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এবার সুপার সিক্সের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায় সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা। বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান […]

বিস্তারিত

নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: রাষ্ট্রদূত

  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মার্কিন […]

বিস্তারিত

ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা

  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে এশিয়ার বিভিন্ন অংশেও উদ্বেগ দেখা দিয়েছে। কিছু দেশ বিমানবন্দরে স্ক্রিনিং (স্বাস্থ্য পরীক্ষা) জোরদার করেছে। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে দুইজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সংস্পর্শে আসা প্রায় ১৯৬ জনকে সনাক্ত করা হয়েছে এবং কোয়ারেন্টাইনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে। নিপা […]

বিস্তারিত

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা

  জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দাড় উন্মোচন করেছিল তেমনই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো […]

বিস্তারিত