‘সময়ের সঙ্গে সঙ্গে রাজস্ব আদায় বাড়বে এবং লক্ষ্যমাত্রাও পূরণ হবে’

চলতি অর্থবছরের শুরুতে রাজস্ব আদায় কম হলেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব আদায় কার্যক্রম ধীরে ধীরে গতি পাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে রাজস্ব আদায় বাড়বে এবং লক্ষ্যমাত্রাও পূরণ হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী […]

বিস্তারিত

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী ঘোষণার সুপারিশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির লক্ষ্যে কর-সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্পত্তির বিবরণী ঘোষণার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শুল্ক ও কর প্রশাসনের ভেতরে অনিয়ম বন্ধ করা, কর ফাঁকি রোধ করা এবং সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী […]

বিস্তারিত

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

টানা তিন মাস ধরে বেড়ে চলেছে জেট ফুয়েলের দাম। চলতি অক্টোবর মাসে উড়োজাহাজের এই জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল। দাম বাড়ার পর লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সাতে দাঁড়িয়েছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে। আজ রাত ১২টা থেকে নতুন এই মূল্য কার্যকর […]

বিস্তারিত

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩.৭০ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯ দশমিক ১০৪ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮ দশমিক ০০৮ বিলিয়ন ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর এক দিনেই দেশে ১০৯ মিলিয়ন […]

বিস্তারিত

বিশ্বব্যাংকের প্রতিবেদন: নতুন করে দরিদ্র ২১ লাখ মানুষ

ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট, কম রাজস্ব আদায় ও বিনিয়োগে স্থবিরতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ধরনের চাপের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত সংস্কার না হলে ২০২৬-২৭ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং সরকারের সংস্কার কার্যক্রম গতি পেলে ২০২৭-২৮ অর্থবছরে প্রবৃদ্ধি […]

বিস্তারিত

মার্কিন বোমারু বিমানগুলো বিশ্বের যেসব স্থানে রয়েছে

ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স বা আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে ১২টি বি-১বি বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত রবিবার দিনভর বিমানগুলো পশ্চিম ইংল্যান্ডের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড্ডয়ন করে। এর মধ্য দিয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন হামলার জন্য গুরুত্বপূর্ণ লঞ্চপ্যাড হিসেবে ব্যবহৃত ঘাঁটিটির ভূমিকা আপাতত শেষ হলো। লন্ডন […]

বিস্তারিত

নয় সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’

অজয় দেবগনের ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। রহস্য, সাসপেন্স আর বুদ্ধির লড়াইয়ে ভরপুর এই সিরিজের নতুন কিস্তি ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’ ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। ছবিটি মুক্তির পর বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে বলে দাবি করা হচ্ছে। ভারতীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রথম সপ্তাহান্তে এর আয় ২৭২ কোটি রুপি ছাড়িয়েছে বলে […]

বিস্তারিত

বিদায়ের বার্তায় যা বললেন মেসি

‘শেষ চিঠি’ প্রকাশ করে আর্জেন্টিনার জার্সির সঙ্গে নিজের দীর্ঘ পথচলার ইতি টানার আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেসির সেই বার্তা প্রকাশ করেছেন। একই সময়ে মেসিও নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘বিশেষ মুহূর্তগুলো, আমি জানি, খুব মিস করব।’ মেসির বার্তায় উঠে এসেছে আর্জেন্টিনার জার্সির প্রতি তাঁর গভীর আবেগ। তিনি লিখেছেন, […]

বিস্তারিত

আর্জেন্টিনার জয়, গোল ও অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

বিদায়ের মঞ্চে এর চেয়ে সুন্দর গল্প আর কী-ই বা হতে পারত! ম্যাচে ৩-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। আর এই তিন গোলের প্রতিটিতেই অবদান রাখলেন লিওনেল মেসি। নিজে একটি গোল করার পাশাপাশি করালেন আরো দুইটি গোল।গ্যালারিজুড়ে লাখো ভক্তের আবেগ, চোখে জল আর প্রিয় ১০ নম্বর জার্সিতে শেষবারের মতো মাঠে নামা। অধিনায়কের এই স্বপ্নের পারফরম্যান্সে বেনিনকে ৩-০ […]

বিস্তারিত

খাদ্যনিরাপত্তায় ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্যনিরাপত্তায় ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে এর পরিমাণ ৩ হাজার ৭০০ কোটি টাকা। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। চুক্তিতে সই করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম। ইআরডির […]

বিস্তারিত