কুমিল্লায় নিখোঁজ কাস্টমস কর্মকর্তা

যেভাবে হত্যার শিকার হন রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী

কুমিল্লায় ছিনতাইকারীদের হামলায় নিহত হয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে র‌্যাব, যাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য […]

বিস্তারিত

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

  গ্যাসের সমস্যা সমাধানে সরকার এবার ‘এলপিজি কার্ড’ প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের প্রতিটি সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার এবার এলপিজি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে।’ আজ সোমবার যশোরের উলশীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মা-বোনদের একটি কারণে […]

বিস্তারিত

১১ অধিদপ্তর ও সংস্থা পেল নতুন ডিজি, তিন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

  খাদ্য ও পরিবেশ অধিদপ্তরসহ ১১ অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) দেওয়া হয়েছে। এ ছাড়া তিন কর্তৃপক্ষের দায়িত্বে আনা হয়েছে নতুন চেয়ারম্যানকে। আজ রোববার এসব রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে পাঠানো […]

বিস্তারিত
ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অনিশ্চয়তা, বাড়ছে জ্বালানি তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অনিশ্চয়তা, বাড়ছে জ্বালানি তেলের দাম

  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর লক্ষ্যে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনা শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কূটনৈতিক এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, বিশেষ করে অপরিশোধিত তেলের দামে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে গত সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা ছিল। সংশ্লিষ্ট […]

বিস্তারিত
সারা দেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

সারা দেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

  বজ্রপাতের ঘটনায় সারা দেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় […]

বিস্তারিত

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী খুন: তদন্তে একাধিক সংস্থা

  কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জোরালো তৎপরতা শুরু হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ ছাড়াও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), গোয়েন্দা পুলিশ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সমন্বিতভাবে ছায়া তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা একযোগে কাজ করায় ঘটনাটি দ্রুত উদঘাটনের আশা প্রকাশ করা […]

বিস্তারিত
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে নতুন শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে নতুন শর্ত দিল ইরান

  বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালি। তবে ইরান যুদ্ধের ফলে সেই প্রণালিটি এখন কার্যত বন্ধ হয়ে আছে। শুরুতে ইরান এটি বন্ধ ঘোষণা করে, এরপর সম্প্রতি এটিকে অবরোধ করেছে যুক্তরাষ্ট্রও। বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় প্রধান একটি অংশ হয়ে উঠেছে হরমুজের নিয়ন্ত্রণ। এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান হরমুজ […]

বিস্তারিত

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলায় নিহত ১৪

  লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৭ জন।  হতাহতদের মধ্যে দুই শিশু এবং দুই নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ চলাকালীন এক ইসরাইলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে তেল আবিব। […]

বিস্তারিত

বিসিবিপ্রধান তামিম, আইসিসি ওয়েবসাইটে নাম বুলবুলের

  গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডে নির্বাচনের আয়োজন করবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। বিসিবির বর্তমান প্রধান সাবেক অধিনায়ক তামিম ইকবাল হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে […]

বিস্তারিত

গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ

  গত তিন বছরে দেশে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে বর্তমানে আরও অনেক কারখানা আর্থিক ঝুঁকিতে রয়েছে বলেও সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএর পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়। […]

বিস্তারিত