স্যামসাং কোম্পানিতে ধর্মঘটের ডাক, ২০ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

  রেকর্ড মুনাফার বিপরীতে ১৫ শতাংশ পারফরম্যান্স বোনাসের দাবিতে স্যামসাং ইলেকট্রনিকসের প্রায় ৪০ হাজার ইউনিয়নভুক্ত কর্মী আন্দোলনে নেমেছেন। বেতন-ভাতা নিয়ে সমঝোতা না হওয়ায় শ্রমিক ইউনিয়ন আগামী মাস থেকে পূর্ণাঙ্গ ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করছে। এতে কোম্পানিটির প্রায় ২০ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে পিয়ংট্যাকে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর কমপ্লেক্সে নৈশকালীন শিফটে হাজার হাজার কর্মী ধর্মঘট […]

বিস্তারিত

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  চার সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এ সংকেত দেখাতে বলা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য […]

বিস্তারিত
চুক্তি না হলে বোমা পড়বে: ট্রাম্প

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, যা জানালেন ট্রাম্প

  দুই মাস ধরে চলা যুদ্ধ থামাতে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। মার্কিন প্রশাসনের দাবি, ইরানের প্রস্তাবে প্রধান সমস্যাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। এর ফলে এ সংঘাত থামার আশা আপাতত ম্লান হয়ে গেল। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান তাদের প্রস্তাবে জানিয়েছে যে—যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক […]

বিস্তারিত

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

  বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলারের ওপরে উঠেছে। তিন সপ্তাহের মধ্যে এটি প্রথমবার। কারণ ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলছে না। ব্রেন্ট ক্রুড তেলের দাম সকালে ২.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১.২ ডলারে দাঁড়ায়। আর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ২.৩ […]

বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ

  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, […]

বিস্তারিত

এসএসসি ও এইচএসসির সূচিতে আসছে বড় পরিবর্তন

  পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সহজ করতে দীর্ঘদিনের আলোচিত একক ভর্তি পরীক্ষার বিষয়টি নিয়ে আবারও আলোচনা হচ্ছে। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। সম্প্রতি সচিবালয়ে এক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে নেওয়ার পরিকল্পনা আছে। একইভাবে […]

বিস্তারিত

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাহিনীতে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। জনবল বৃদ্ধির সঙ্গে আধুনিকায়নে এ বাহিনী হয়ে উঠবে আরো শক্তিশালী। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, […]

বিস্তারিত

‘বাজেটে সিগারেটের ওপর শুল্ক-কর বাড়ানোর সম্ভাবনা নেই’

  আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটের ওপর নতুন করে শুল্ক-কর বাড়ানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, বর্তমানে সিগারেটের ওপর যে পরিমাণ শুল্ক ও কর আরোপ করা রয়েছে, তার সীমা প্রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তাই নতুন করে কর বৃদ্ধির খুব বেশি সুযোগ নেই। তবে […]

বিস্তারিত
কুমিল্লায় নিখোঁজ কাস্টমস কর্মকর্তা

কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: চারজনের জবানবন্দি

  কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডে গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ষষ্ঠ) আদালতের বিচারক আবিদা সুলতানা (মলি) এ আদেশ দেন। একই দিন বিকেল থেকে রাত পর্যন্ত আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় চার […]

বিস্তারিত

বাজেট ২০২৬-২৭: রাজস্ব বাড়াতে ভ্যাটে আসছে রিটেইল ও এসএমই খাত

  দেশের রাজস্ব আহরণ বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খুচরা ব্যবসা (রিটেইল) ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিপুলসংখ্যক প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই দুই খাতেই রয়েছে রাজস্ব আদায়ের বিশাল সম্ভাবনা, কিন্তু জটিল প্রক্রিয়া ও সীমিত তদারকির কারণে এখনো অনেক […]

বিস্তারিত