সত্যি হয়েই গেলো ‘গ্রেটার ইসরাইল’!

  গ্রেটার ইসরাইল, নেতানিয়াহুর সেই ভয়ংকর পরিকল্পনা। যেখানে থাকবে না কোনো ফিলিস্তিন, দখল হবে সিরিয়া, জর্ডান, লেবানন, মিশরের কিছু কিছু অঞ্চল। কায়েম হবে জায়নবাদী শাসন। ঠিক সেই পথে এগিয়ে ইরান যুদ্ধের সুযোগে স্বাধীন দেশ লেবাননে নিজের থাবা বসিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের প্রায় ১ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, যা […]

বিস্তারিত

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণহানি

  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৫২৪ জন। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গ […]

বিস্তারিত
আগামী ৭ জুন সংসদের বাজেট অধিবেশন বসবে

আগামী ৭ জুন সংসদের বাজেট অধিবেশন বসবে

  ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন। আজ বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি বলেছেন, আগামী ৭ জুন রবিবার বিকাল ৩ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করছি। এই অধিবেশনে আগামী […]

বিস্তারিত

আপনার জন্য কোনটি ভালো—ইনভার্টার নাকি কনভার্টিবল এসি?

  তীব্র গরমে স্বস্তি পেতে এসি কেনার কথা ভাবলে বর্তমান বাজারে ‘ইনভার্টার’ এবং ‘কনভার্টিবল’—এই দুটি শব্দ সবচেয়ে বেশি শোনা যায়। দুটি প্রযুক্তিই আধুনিক ও সাশ্রয়ী হলেও এদের কাজের ধরনে রয়েছে মৌলিক কিছু পার্থক্য। ইনভার্টার এসি: স্বয়ংক্রিয় আরাম ও বিদ্যুৎ সাশ্রয়  ইনভার্টার এসির প্রধান বৈশিষ্ট্য হলো এর বুদ্ধিমত্তাসম্পন্ন কমপ্রেসর প্রযুক্তি। এটি ঘরের তাপমাত্রা বুঝে নিজে থেকেই […]

বিস্তারিত

দেশে বাণিজ্য ঘাটতি ১৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

  বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাবে দেশের বাণিজ্য ঘাটতি ধারাবাহিকভাবে বাড়ছে। সর্বশেষ মার্চ মাসে বাণিজ্য ঘাটতি আরও ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার বেড়ে মোট ঘাটতি ১৯.১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের […]

বিস্তারিত

শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে হত্যা, নেপথ্যে কারা?

  ভারতের পশ্চিমবঙ্গে গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। বুধবার (৬ মে) মধ্যমগ্রামে তার গাড়ি থামিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় অস্ত্রধারীরা। এসময় গুলিবিদ্ধ হন গাড়ির চালকও। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন শুভেন্দু। মমতার দলের দিকে অভিযোগের তির বিজেপির। তবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন-পরবর্তী সহিংসতায় উত্তপ্ত […]

বিস্তারিত

১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  জরুরি উন্নয়নকাজের জন্য আগামী রবিবার (১০ মে) থেকে ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন […]

বিস্তারিত

পোস্টারবিহীন স্থানীয় নির্বাচনে নীতিগত সিদ্ধান্ত ইসির

  স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (সিটি করপোরেশন, পৌরসভা এবং উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনি প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনের আচরণ বিধিমালায় সংশোধনীর মাধ্যমে ইসি এ নিয়ম আরোপ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে নীতিগত এ সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা […]

বিস্তারিত

বাজেট ২০২৬-২৭: স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দের প্রস্তাব

  আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারের ব্যয়ের অগ্রাধিকার তালিকায় বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। এতে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ উন্নয়ন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে বিদ্যুৎ খাতের উন্নয়ন ব্যয় কমানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। অর্থ বিভাগের প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, স্বাস্থ্যব্যবস্থাকে ডিজিটাল ও সর্বজনীন সুরক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও […]

বিস্তারিত

সার দেশে ২৪ ঘণ্টায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু

  দেশের ৬ জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সবাই কৃষক ও শ্রমিক। যারা মাঠে বোরো ধান ও ভুট্টা কাটার কাজ করছিলেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (৬ মে) দুপুর থেকে বিকালের মধ্যে নওগাঁ, জামালপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম, ময়মনসিংহ ও নাটোরে বজ্রপাতের এসব ঘটনা ঘটে। এর […]

বিস্তারিত