ঈদের টানা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। এবার ঈদুল আজহায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। মূলত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পান টানা সাত দিনের লম্বা ছুটি। ছুটি শেষে দেশের সরকারি, […]

বিস্তারিত

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে পেইড সাবস্ক্রিপশন চালু করল মেটf

  সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা (Meta) তাদের প্ল্যাটফর্মগুলোতে আয়ের নতুন দিগন্ত উন্মোচন করতে আনুষ্ঠানিকভাবে চালু করেছে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সাবস্ক্রিপশন সার্ভিস। এর মাধ্যমে ক্রিয়েটর বা কনটেন্ট নির্মাতারা এখন থেকে তাদের এক্সক্লুসিভ কনটেন্টের জন্য ফলোয়ারদের কাছ থেকে সরাসরি মাসিক ফি বা সাবস্ক্রিপশন চার্জ নিতে পারবেন। এখানেই শেষ নয়, মেটা ইঙ্গিত দিয়েছে যে সামনে তাদের এই […]

বিস্তারিত

গায়ে দিয়েছেন ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি, দীঘি আসলে কোন দলের সমর্থক?

  ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। এরইমধ্যে বিশ্বব্যাপী শুরু হয়ে গেছে উন্মাদনা। বিশ্বকাপ দামামা সামনে রেখেই শুরু হয়েছে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদেরও আনন্দ-উল্লাস। ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বিশ্বকাপ নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, ‘ব্রার্জেন্টিনা’ ভক্ত হিসেবে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। […]

বিস্তারিত

ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের

  ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। রোববার (৩১ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা,পেট্রল ১৪০ টাকা […]

বিস্তারিত

গ্রিনকার্ড ইস্যুতে কঠোর নিয়ম থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র

  গ্রিনকার্ড বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার নিয়মে বড় ধরনের কড়াকড়ির ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে নিজেদের অবস্থান থেকে আংশিক সরে এসেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। গত সপ্তাহে এক নির্দেশনায় বলা হয়েছিল, বিশেষ কিছু ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া স্থায়ী রেসিডেন্সির জন্য আবেদনকারী সমস্ত অভিবাসীকে গ্রিনকার্ড পাওয়ার আগ পর্যন্ত নিজ দেশে ফিরে গিয়ে অপেক্ষা করতে হবে। […]

বিস্তারিত

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

  তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ অত্যন্ত সময়োপযোগী বলে […]

বিস্তারিত

বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে

  ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে। এটা শুধু ব্রাজিলের নাগরিকদের জন্য। তারা ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচগুলো স্ট্রিম করার পরিকল্পনা করছে। ভারত-বাংলাদেশের ভক্ত সমর্থকরা ইউটিউব বা টুইচ চ্যানেল খুললেও সরাসরি সম্প্রচারকৃত ম্যাচগুলো দেখতে পারবে না। কারণ ব্রাজিল ছাড়া অন্য অঞ্চলের জন্য এই চ্যানেল লক করা থাকবে। কেজটিভির মূল সংস্থা লাইভমোড কেবল […]

বিস্তারিত

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি জোটে যোগ দিয়েছিল আমিরাত

  ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শুরু থেকেই সরাসরি অংশ নিয়েছিল এবং ইরানের অভ্যন্তরে ডজনখানেক বিমান হামলা চালিয়েছিল বলে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার (৩০ মে) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আবুধাবি কেবল পরোক্ষ সহায়তাই করেনি, বরং মার্কিন ও […]

বিস্তারিত

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ টালমাটাল

  ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনসমর্থন বাড়ালেও দেশটির রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে খুব একটা পরিবর্তন আনতে পারেনি। এখনই নির্বাচন অনুষ্ঠিত হলে নেতানিয়াহু প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২৮ ফেব্রুয়ারি যখন ইসরাইলি ও মার্কিন যুদ্ধবিমান একযোগে ইরানে হামলা চালায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু একে […]

বিস্তারিত

অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

  প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী। আপনারা যারা দীর্ঘদিন দলের সঙ্গে আছেন তারা জানেন, প্রতিবছরই এই দিনটিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিভিন্ন স্থানে যেসব মানুষ অসহায় অবস্থায় এবং অসুবিধায় আছেন যতটুকু সম্ভব তাদের সহায়তা করার চেষ্টা করেছি।’ দলীয় […]

বিস্তারিত