বাজেটে আমদানি শুল্ক-কর কাঠামোয় বড় পরিবর্তন

  স্থানীয় শিল্পের উন্নয়ন, আমদানি বিকল্প পণ্য উৎপাদনে উৎসাহ প্রদান এবং দেশীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি শিল্পের কাঁচামাল আমদানিতে কর সুবিধা বাড়ানো এবং স্থানীয় উৎপাদকদের সুরক্ষায় বিভিন্ন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাবও রাখা হয়েছে। আজ (১১ জুন) জাতীয় […]

বিস্তারিত

ট্রাম্পের হুমকির পর ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

  ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির পরই এ হামলা শুরু হলো। এই ক্রমবর্ধমান আক্রমণ যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, তারা ‘ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে এবং এটি ‘ইরানের অযৌক্তিক ও […]

বিস্তারিত

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

  ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর ফলে মুদ্রাস্ফীতি এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বহাল থাকার আশঙ্কা আরও জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম ছয় মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে ২১ নভেম্বরের পর […]

বিস্তারিত

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

  ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড থেকে সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। খবর আল জাজিরার। বুধবার (১০ জুন) মেহের আরও জানিয়েছে, ইরানি সামরিক কমান্ড থেকে বলা হয়- এ প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই আক্রমণের লক্ষ্যে পরিণত হতে হবে। এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আমেরিকা ইরানের […]

বিস্তারিত

সরকারের প্রথম বাজেট আজ

  প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে আজ বৃহস্পতিবার (১১ জুন)। এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি পাস হলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট হবে দেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে এটি হবে বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম এবং অর্থমন্ত্রী আমির খসরু […]

বিস্তারিত

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ পর্দা উঠছে আজ

  দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আনুষ্ঠানিক পর্দা উঠছে বৃহস্পতিবার (১১ জুন) রাতে। ইতিহাসে প্রথমবারের মতো এবারই তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো- যৌথভাবে আয়োজন করছে এই মহাযজ্ঞ। মেক্সিকো সিটি, টরোন্টো ও লস অ্যাঞ্জেলসে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ৪৮ […]

বিস্তারিত

সিএনএনের বিশ্লেষণ: সাবেকদের চেয়েও বেশি ঝুঁকি নিচ্ছেন ইরানের নতুন নেতারা

  চলতি সপ্তাহে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এটি ছিল তাদের কয়েক দশকের সংঘাতের সীমানা নতুন করে নির্ধারণের সবচেয়ে বড় ও সাহসী প্রচেষ্টা। এতদিন দুই দেশের লড়াই মূলত ছায়া যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা লিপ্ত ছিল গোপন অভিযান ও মেপে মেপে প্রতিশোধ নেওয়ার খেলায়। তবে লেবাননে ইসরায়েলি হামলার জবাবে তেহরান এবার সরাসরি আক্রমণ চালাল। এর মাধ্যমে […]

বিস্তারিত

সরকারি চাকরি প্রার্থীদের যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

  জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টস ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে ১০ লাখে উন্নীত করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ […]

বিস্তারিত

উৎস ও অগ্রিম কর কমতে পারে যেসব পণ্যে

  আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব পেশ করা হবে। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬০টি পণ্যে উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব থাকতে পারে। ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যে উৎসে করের হার বিদ্যমান ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে […]

বিস্তারিত

আ. লীগ নেতাকর্মীদের নির্বাচনের সুযোগ রেখে আচরণ বিধি খসড়া চূড়ান্ত

  স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ ঠেকাতে নতুন বিধি যুক্তের উদ্যোগ থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের অঙ্গীকার দেওয়ার যে বিধান যুক্তের প্রস্তাব করেছিলেন ইসির কর্মকর্তারা, সেটি বাদ দিয়েই এ নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া অনুমোদন দিয়েছে কমিশন। একইভাবে পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচনের […]

বিস্তারিত