যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছার ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৪ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে।’ এ উপলক্ষে তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দনও জানান। ট্রাম্প আরও জানান, তিনি হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত […]

বিস্তারিত

ব্রাজিলের খেলায় হতাশ সমর্থকরা, আর্জেন্টিনার কাছ থেকে অনুপ্রেরণা খুঁজছেন

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। তবে ১-১ গোলের এই ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে দলের হতাশাজনক পারফরম্যান্স। সমর্থকদের মতে, ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোল না হলে ম্যাচ থেকেই খালি হাতে ফিরতে হতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন যুগের সূচনা করতে নামা ব্রাজিলের কাছে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু মরক্কোর […]

বিস্তারিত

যেখানে এক কাতারে অপু বিশ্বাস ও শবনম বুবলী

  বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘ফল যা-ই হোক, তার সমর্থন থাকবে সেলেসাওদের পক্ষেই। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি […]

বিস্তারিত

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

  তারল্য সংকট দূর করতে বেসরকারি খাতের ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৪ জুন) এ সহায়তা দেওয়া হয়। এর আগে গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ইসলামী ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হলো ব্যাংকটিকে। সম্প্রতি বেসরকারি […]

বিস্তারিত

যুদ্ধ যেভাবে আরো শক্তিশালী করছে ইরানকে

  মধ্যপ্রাচ্যে ইরানকে দুর্বল করার লক্ষ্যেই যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু সংঘাত শুরুর প্রায় চার মাস পর যেন উল্টে গেল এই সমীকরণ। সরকার পরিবর্তন বা পারমাণবিক সক্ষমতা ভেঙে দেওয়ার পরিবর্তে ইরান এখন আগের চেয়ে আরো সামরিককেন্দ্রিক, ঝুঁকি নিতে বেশি আগ্রহী হয়ে উঠছে। একই সঙ্গে আঞ্চলিক প্রভাব নিজেদের কবজায় রাখতে কৌশলগত কর্মসূচির ওপরও দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছে […]

বিস্তারিত

বাংলাদেশকে নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি নিতে দেবে না ভারত

  নেপাল থেকে বাংলাদেশে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির কথা থাকলেও ৪০ মেগাওয়াট রপ্তানি করবে তারা। আগামীকাল সোমবার (১৫ জুন) থেকে আমদানি শুরু হবে। ভারতের অনুমোদন না পাওয়ায় অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি আপাতত বন্ধ থাকছে। সংশ্লিষ্ট জ্বালানি কর্মকর্তারা বলছেন, ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ) এখন পর্যন্ত সেই অনুমোদন দেয়নি। খবর কাঠমান্ডু পোস্টের। কর্মকর্তাদের বরাত দিয়ে কাঠমান্ডু […]

বিস্তারিত

প্রাথমিকে আসছে কঠোর নীতিমালা, শিক্ষক বদলিতে সংস্কারের ইঙ্গিত

  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিকে কঠোর নীতিমালা আসছে । ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সব প্রতিষ্ঠানকে নীতিমালার আওতায় আনা হবে। এছাড়া দুর্নীতি রোধে সরকার প্রাথমিকের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনা করছে। আজ রবিবার (১৪ জুন) বনানীতে ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। […]

বিস্তারিত
গণমাধ্যম খাতের সংস্কার জরুরি: গোলাম পরওয়ার

গণমাধ্যম খাতের সংস্কার জরুরি: গোলাম পরওয়ার

  গণমাধ্যম খাতে সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নিত্যনতুন গণমাধ্যম গড়ে উঠছে, যা তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা ও নীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তাকে আরো বাড়িয়ে তুলেছে। রবিবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব […]

বিস্তারিত

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কুয়েতকে বিনিয়োগে উৎসাহ

  কুয়েত আমিরি দিওয়ানবিষয়ক মন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলী আল-সাবাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সম্প্রতি হওয়া এই সাক্ষাৎ নিয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। […]

বিস্তারিত

জুলাই থেকে পুরো ভ্যাট রিটার্ন অনলাইনে: এনবিআর চেয়ারম্যান

  আগামী জুলাই মাস থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সম্পূর্ণ প্রক্রিয়া শতভাগ অনলাইনে পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে রাজস্ব প্রশাসনের ডিজিটাল রূপান্তরে বিদেশি সফটওয়্যার কোম্পানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি ও স্থানীয় সফটওয়্যার প্রকৌশলীদের দক্ষতাকে কাজে লাগানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, রাজস্ব […]

বিস্তারিত