২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু

স্বাস্থ্য স্লাইড

 

হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ গেল আরও ৯ শিশুর। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১০৫ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের। এই হিসাব ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৪ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *