মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

জাতীয় স্লাইড

মালয়েশিয়ার অভ্যন্তরীণ কারণে ঢাকা ও ব্যাংকক সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সফর পেছানোর এই সিদ্ধান্তের কথা কুয়ালালামপুর থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয়েছে।

গত শনিবার (২৮ নভেম্বর) মালয়েশিয়া পক্ষ থেকে বাংলাদেশকে এই বার্তা দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা ও ব্যাংককে যাচ্ছেন না।

কুয়ালালামপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয় বা পরিস্থিতির কারণেই এই সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অভ্যন্তরীণ ব্যস্ততা ও অগ্রাধিকারের কারণেই আপাতত সফরটি স্থগিত রাখা হয়েছে।

তবে সফরটি একেবারে বাতিল করা হয়নি বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে দুই দেশের সুবিধাজনক কোনো তারিখে আনোয়ার ইব্রাহিমের এই সফর নতুন করে নির্ধারণ করা হবে।

এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সফরকে কেন্দ্র করে প্রাথমিক প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছিল। গত ২২ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে আগামী ৭ ও ৮ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় উল্লেখ করে তাঁকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি জানানো হয়েছিল।

সর্বশেষ আনোয়ার ইব্রাহিম ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফর করেছিলেন। সে সময় তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছিলেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *