বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

খেলা স্পেশাল

সেঞ্চুরিয়নে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও দক্ষিণ আফ্রিকার ২টি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এই সেশনে ম্যাথিউ ব্রিটজকি ও রায়ান রিকেলটনকে সাজঘরে ফিরিয়েছেন যথাক্রমে খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

মুমিনুল হকের হাত ধরেও একটি উইকেট আসতে পারত। টনি ডি জর্জিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন তিনি। তবে রিভিউ নিয়ে শেষ পর্যন্ত বেঁচে যান এই প্রোটিয়া ব্যাটার।

চা বিরতি পর্যন্ত বেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৫৬ রান। বাংলাদেশের চেয়ে ইতোমধ্যে ২৬৫ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। টনি ডি জর্জি ৬৩ এবং উইয়ান মুল্ডার ৩৩ রান নিয়ে অপরাজিত আছেন।

দ্বিতীয় সেশনে মোট ৩২ ওভার ব্যাট করে ২ উইকেট হারানোর বিনিময়ে ১২৮ রান যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। এ সময় তাদের রান তোলার গতি ছিল ওভারপ্রতি ৪.০০।

তৃতীয় সেশনে বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়াতে না পারলে স্বাগতিকদের জন্য অপেক্ষা করছে পাহাড়সম লিড তা বলাই যায়। সমর্থকদের আশা এবং নজর এখন তাই টাইগার বোলারদের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *