রিয়াদে বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

আন্তর্জাতিক স্লাইড

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেশ কিছুদিন ধরেই সৌদি আরব ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশের নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতির কারণে রিয়াদগামী ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে, ভ্রমণসংক্রান্ত বিঘ্নের বিষয়ে নাগরিকদের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তোলে হুতিরা। স্থানীয় সময় শনিবার গোষ্ঠীটি দাবি করে, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। পাশাপাশি হাজ্জাহ প্রদেশের আল-মাহাবিশাহ এলাকায় একটি টেলিযোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্য করে তিনটি হামলা চালানোর অভিযোগ করেছে হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরাহ টেলিভিশন।

এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এক দিনে হুতিদের দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।

অন্যদিকে, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে যৌথ সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতি পর্যালোচনা করে হুতি ও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *