বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ।
বদলি-পদায়নের তালিকায় পুলিশের বিভিন্ন ইউনিট, রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, এসবি, এপিবিএন, পুলিশ টেলিকম, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টার (এপিবিএন)-এ অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই কেন্দ্রে থাকা ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি করা হয়েছে।
এছাড়া হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি থাকা অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ওএসডি থাকা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে র্যাবের (বিলুপ্ত) উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার করা হয়েছে। নেত্রকোণার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এবং ওই জেলার বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
র্যাবের (বিলুপ্ত) উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরে রিপোর্ট করা পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. নুরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে বদলি করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনের পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে বদলি করা হয়েছে।
এছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করে তাকে পুলিশ টেলিকমের পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
এসবির বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের পুলিশ সুপার এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) আসমা আখতারকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং একই ইউনিটের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে।
এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং জিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপপুলিশ কমিশনার করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের এসব আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য জারি করা হয়েছে।
